West Bengal ATM Cash Refilling Job 2024 – ATM ক্যাশ রিফিলং করার কাজ, মাধ্যমিক পাশে আবেদন

West Bengal ATM Cash Refilling Job 2024 – পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। ATM মেশিনে ক্যাশ রিফিল করার কাজে স্টাফ নিয়োগ চলছে। আপনি যদি এখনও বেকার হয়ে থাকেন, তাহলে এখানে অবশ্যই আবেদন করুন। আগামী ০৯ই জানুয়ারি ইন্টারভিউ হবে।

এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতন কি রয়েছে? কোন কোন লোকেশনে পোষ্টিং হবে? সমস্ত কিছু A to Z আলোচনা করছি। চলুনে জেনে নিই

 

কাজের লোকেশন

West Bengal’s Locations

  1. Kolkata South- Near Ballygunj Station
  2. Howrah- Salkia
  3. Durgapur- Benachity
  4. Siliguri- Raja Ram Mohan Roy Road

(আবেদনকারীকে উপরের লোকেশনের 45মিনিটের মধ্যে বাড়ি হতে হবে বা বাড়ি ভাড়া নিতে হবে)

 

পদের বিবরন

১) পদের নাম– এখানে (West Bengal ATM Cash Refilling Job 2024) যে পদে নিয়োগ করা হচ্ছে, সেটি হল – ATM- Officer ।

২) কি কাজ করতে হবে- ATMO- পদের কাজ হল, ব্যাঙ্ক বা কোম্পানির ভল্ট থেকে ক্যাশ নিয়ে কোম্পানির ভ্যানে করে ATM মেশিনে গিয়ে গিয়ে ক্যাশ রিফিল করতে হবে। কোম্পানি কাজের ট্রেনিং দিয়ে দেবে।

৩) এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে।

৪) এটি পার্মানেন্ট চাকরি। আবেদনকারীর 58 বছর বয়স পর্যন্ত এখানে চাকরি করতে পারবে। রিটায়ার করার পরে পেনশন পাবেন।

 

যোগ্যতা

৫) বয়স– এখানে (West Bengal ATM Cash Refilling Job 2024) যদি আপনি আবেদন করতে চান, তাহলে নুন্যতম বয়স লাগবে 20 বছর এবং সর্বচ্চ 34 বছরের মধ্যে বয়স হতে হবে। জন্ম প্রমানপত্র হিসেবে আধার কার্ড অবশ্যই লাগবে।

৬) শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া উচ্চমাধ্যমিক, স্নাতক, ITI এবং উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।

৭) বেতন– এখানে (West Bengal ATM Cash Refilling Job 2024) অনায়াসে যেকেউ ওভার টাইম ও ডাবল পে করে 12,500/- টাকা প্রতিমাসে ইনকাম করতে পারবে। (Net Salary- Rs. 9,784/-Month) । সাথে এখানে PF, ESI সমস্ত কিছু পাবেন।

৮) ডিউটি– এখানে 9 ঘন্টা ডিউটি করতে হবে, 1 ঘন্টার ব্রেক পাবেন। ওভার টাইম করতে হবে 3 ঘন্টা পর্যন্ত। প্রতি ঘন্টায় 30 টাকা করে পাবেন। ডিউটি টাইম সকাল 6টা থেকে রাত 10টা অবধি। যেকোন শিফটে কাজ করতে হবে।

9) এখানে কোন সেলস করতে হবে না, এখানে কোনো টার্গেট নেই।

 

আবেদন পদ্ধতি (West Bengal ATM Cash Refilling Job 2024)

 

জয়েনিং করার সময় যে সমস্ত ডকুমেন্ট লাগবে

  1. Police NOC/PCC or, Case Clearance or, Police Character Certificate
  2. Residential Certificate from Councilor/Panchayet
  3. Character Certificate from Neighbor or, A Grade Government Employee
  4. Medical Fit Certificate +Covid Vaccine certificate 2nd dose
  5. Bank A/c for Salary
  6. Post card size stand photo with Parents or Wife & Son/Daughter for ESI
  7. Biodata/CV (Freshers)
  8. Passport size photo 10 copies
  9. Aadhaar, PAN, Voter Card
  10. Class 10th+12th +Graduation (As per Qualification)-> Admit, Marksheet, Certificate

 

গুরুত্বপূর্ণ তারিখ

ইন্টারভিউ তারিখ ০৯ই জানুয়ারি ২০২৪

এর আগে ০৫ই জানুয়ারি যারা এখানে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়েছে, তাদের লিস্ট দেখো