West Bengal Asha Recruitment 2024: গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে

West Bengal Asha Recruitment 2024 –  আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। রাজ্যের একাধিক পঞ্চায়েতে আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার ফর্ম ফিলাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

এই পদে (West Bengal Asha Recruitment 2024) আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স কত লাগবে? বেতন কত পাবেন? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে? এবং আবেদন কিভাবে করবেন? সমস্ত কিছু বিস্তারিত চলুন জেনে নিই।

 

নিয়োগ সংস্থা ASHA Selection Committee Kalimpong Sub-Division, Kalimpong
Post Name আশা / ASHA
Vacancy Total 09
Apply Process Offline
Job Type Govt Job
Last Date 05.01.2024

 

পদের বিবরন

১) পদের নাম– এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে, সেটি হল– আশা / ASHA।

২) মোট শুন্যপদ– এখানে মোট সবমিলিয়ে 09 জনকে নিয়োগ করা হবে। 

৩) Kalimpong জেলার Nimbong, Dungra, Kagay, Gitdubling এবং Sangsay গ্রাম পঞ্চায়েত নিয়োগ হবে।

৪) বেতন কত দেওয়া হবে সেই নিয়ে অফিশিয়াল নোটিশে কিছু বলা নেই।

 

শিক্ষাগত যোগ্যতা ও বয়স (West Bengal Asha Recruitment 2024)

১) এই পদে আবেদন করার জন্য, প্রার্থীকে অতি অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

২) এখানে শুধুমাত্র বিবাহিত, বিধবা ও আইনতভাবে ডিভোর্সি মহিলারাই এখানে আবেদন করতে পারবেন।

৩) এছাড়া যেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

 

বয়স সীমা 

উপরের সমস্ত (West Bengal Asha Recruitment 2024) পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 30 বছর থেকে সর্বচ্চ 40 বছরের মধ্যে। SC/ST কাস্টের প্রার্থীদের বয়স নুন্যতম 22 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই 01.12.2023 তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

kalimpong.gov.in – পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

 

নিয়োগ পদ্ধতি 

এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউ-এর মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

 

আবেদন পদ্ধতি (West Bengal Asha Recruitment 2024)

ইচ্ছুক প্রার্থীদের (West Bengal Asha Recruitment 2024) অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে সংস্থার অফিশিয়াল নোটিশ ডাউনলোড করবেন, সেখানে আবেদন ফর্ম দেওয়া আছে। এই আবেদন ফর্ম A4 পেপার প্রিন্ট করে, ভালোভাবে ফিলাপ করবেন। এরপরে, প্রয়োজনীয় ডকুমেন্ট এটাচ করে নির্দিষ্ট ঠিকানায় সেন্ড করবেন।

কি কি ডকুমেন্ট লাগবে?

১) আবেদনকারীর সাম্প্রতিক কালার পাসপোর্ট সাইজ ফটো,

২) ৫টাকার/- পোস্টাল স্ট্যাম্প সহ দুটো সেলফ এড্রেস এনভলেপ,

৩) মাধ্যমিকের এডমিট কার্ড অথবা সার্টিফিকেট (বয়সের প্রমানপত্র),

৪) ভোটার/রেশন কার্ড (বাসিন্দার প্রমানপত্র),

৫) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে),

 

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু 15.12.2023
আবেদন শেষ 05.01.2024

 

প্রয়োজনীয় লিঙ্ক

📄Official Notice
Download Now
🌐Official Website kalimpong.gov.in
More Details Click Here

Leave a Comment