WB Police Recruitment: বর্তমানে প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়ানোর দিকে ঝুঁকছেন। একটা সময় ছিল যখন শুধুমাত্র চাকরি স্বপ্ন দেখতেন ছেলেরাই। বর্তমানে পাল্টেছে সময়। ছেলেদের পাশাপাশি মেয়েরাও হয়ে উঠেছে সমান পারদর্শী। বাড়ছে চাকরিপ্রার্থীর সংখ্যা। রাজ্য সরকার সেই সুযোগ-সুবিধা করে দিতে মাঝেমধ্যেই একাধিক উদ্যোগ নিয়ে থাকছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি।
ইতিমধ্যেই রাজ্য পুলিশে মোট 12,000 কনস্টেবল নিয়োগের (WB Police Recruitment Update) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে! তার মধ্যেই আরো ৫২৯টি নতুন পদের ঘোষণা করেছেন রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকেই। বৃহস্পতিবারের রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি সামনে এনেছেন সেখানে জানানো হয়েছে মোট ৫২৯টি নয়া সাব ইন্সপেক্টর শুন্য পদ তৈরি করা হয়েছে ইতিমধ্যে।। এই ৫২৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। রাজ্যের মোট ২০২টি থানা, যার মধ্যে রয়েছে সাধারণ থানা বড় থানা এবং সার্ভার ক্রাইম থানা, এই সমস্ত জায়গায় নিয়োগ করা হবে বলে দাবি করা হয়েছে।
জানানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে মোট হাজারেরও বেশি শূন্য পদ তৈরি করার অনুরোধ জমা দেওয়া হয়েছিল। সেই পথে হাঁটেননি রাজ্য সরকার। নানাদিক খতিয়ে দেখে মোট ৫২৯ টি শূন্য পদ তৈরি করেছেন তাঁরা (WB Police Recruitment Update)।
WB Police Recruitment Update
এবার জেনে নেওয়া যাক কোন থানার আন্ডারে কত শূন্য পদ ধার্য করেছে রাজ্য সরকার!
১) সাধারণ থানা: জানা গিয়েছে, যে মোট ৫২৯টি শুন্য পদের বেশিরভাগ রয়েছে এই সাধারণ থানার আন্ডারে। থানার জন্য মোট ৩৫৩টি শূন্যস্থান রয়েছে সাধারণ থানায়। এর অর্থ হল এই যে মোট যে ৫২৯ জনকে নিয়োগ করা হবে তাঁদের মধ্যে ৩৫৩ জনকেই পাঠানো হবে সাধারণ থানায়।
২) বড় থানা: বড় থানার আন্ডারে মোট ৫১ জনকে নিয়োগ করা হবে। কালের পক্ষ থেকে জানানো হয়েছে এই ৫১ জনকে পাঠানো হবে মোট ৪০টি বড় থানার আন্ডারে।
৩) সাইবার ক্রাইম থানা: রাজ্যের বিভিন্ন প্রান্তের সার্ভার ক্রাইম থানাতেও ম্যানপাওয়ার এর অভাব দেখা দিয়েছে। এই থানার (WB Police Recruitment Update) অন্তর্গত মোট ১২৫ জন ম্যানপাওয়ার দরকার বলে জানা গিয়েছে। ১২৫ জনকে ভাগ করে দেওয়া হবে মোট ৩৫টি থানার আন্ডারে।
কীভাবে করবেন আবেদন?
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
Important Links
| অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
| অফিশিয়াল নোটিশ | ডাউনলোড করুন |
| হোয়াটস্যাপ গ্রুপ | জয়েন করুন |
| টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
| আরও পড়ুন | ক্লিক করুন |