WB Attendant Recruitment 2024: রাজ্যের কর্ম প্রার্থীদের জন্য বড় সুখবর। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্প্রতি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে।
এখানে কোন কোন পদে নিয়োগ চলছে? কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা, মাসিক মাইনে? বয়সসীমা? ইত্যাদি কি লাগবে? সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি।
WB Attendant Recruitment 2024
পদের নাম
এখানে যেই পদে কর্মী নিয়োগ চলছে, তা হল- NRC Attendant (Only Female)। এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে।
মোট শুন্যপদ
এখানে সবমিলিয়ে মাত্র ০১টি ভ্যাকান্সি রয়েছে।
পোস্টিং লোকেশন?
Nutrition Rehabilitaion Center (NRC) at JD Hospital।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে (WB Attendant Recruitment 2024) যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করা চাই। বাংলা ভাষায় দক্ষতা থাকা চাই। স্থায়ী বাসিন্দা যারা ৫ কিলোমিটারের মধ্যে থাকেন তারা অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা
প্রার্থীর বয়স হওয়া চাই নুন্যতম ২০ বছর থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।
মাসিক মাইনে
এই পদে যদি আপনি চাকরি পান তাহলে প্রতিমাসে ৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
সিলেকশন পদ্ধতি
এখানে ১০০ নম্বরের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে মোট ৮০ নম্বর, যেখানে মাধ্যমিকে ৪০ নম্বর এবং উচ্চমাধ্যমিকে ৪০ নম্বর থাকবে, এরপরে ইন্টারভিউ নেওয়া হবে ২০ নম্বরের।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক আবেদনকারীকে এখানে (WB Attendant Recruitment 2024) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিশিয়াল পোর্টালে থেকে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপরে, ব্যক্তিগত তথ্য, ও স্ক্যান ডকুমেন্ট আপলোড করে, আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি– জেনারেল, ও.বি.সি. প্রার্থীদের জন্য ১০০ টাকা অন্যান্য প্রার্থীদের জন্য ৫০ টাকা ফি দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | আবেদন চলছে |
| আবেদনের শেষ তারিখ | ২৮ শে মার্চ ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
| আবেদন করুন | Apply Now |
| অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download Pdf |