Bank Jobs

(মহাসুযোগ) স্টেট ব্যাঙ্কের পেইড ইন্টার্নশিপ | Stipend ও চাকরি | SBI Youth for India Fellowship 2026

Ads

SBI Youth for India Fellowship 2026: সদ্য কলেজ পাস করেছো বা ফাইনাল ইয়ারে পড়ছো? ভালো একটি চাকরির খোঁজে থাকলে তোমার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) নিয়ে এসেছে এক দারুণ সুযোগ! হ্যাঁ, SBI চালু করেছে তাদের নতুন SBI Youth for India Fellowship প্রোগ্রাম!

WhatsApp Follow
Telegram Join

যেখানে কোনো রকম আবেদন ফি ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কাজের সুযোগ মিলবে। এটি তোমার কেরিয়ার বদলে দেওয়ার মতো একটি বিশাল বড় অপরচুনিটি হতে পারে।

একনজরে দেখুন: SBI Youth for India Fellowship 2026

বিষয়বিস্তারিত তথ্য
সংস্থার নামস্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) 
Job TypeInternship
প্রোগ্রামের নামএসবিআই ইউথ ফেলোশিপ প্রোগ্রাম 
ফেলোশিপের মেয়াদমোট ১৩ মাস 
আবেদন ফিসম্পূর্ণ বিনামূল্যে (কোনো ফি নেই) 
মাসিক স্টাইপেন্ড১৯,০০০ টাকা (বেসিক ও অন্যান্য অ্যালাউন্স মিলিয়ে) 
বয়সসীমা২১ থেকে ৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাযেকোনো শাখায় গ্রাজুয়েশন 

SBI Youth for India Fellowship 2026 কাজ কী?

এই ইন্টার্নশিপটি কোনো অনলাইন কাজ নয়, এটি একটি অফলাইন সার্ভে ভিত্তিক কাজ। এই ১৩ মাস তোমাকে এসবিআই-এর একজন এমপ্লয়ি হিসেবে কাজ করতে হবে। ভারতের যেকোনো রাজ্যের গ্রামীণ এলাকায় তোমার কাজের পোস্টিং হতে পারে। সেখানে গিয়ে গ্রামের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ এবং ব্যাংকিং বা ডিজিটাল সংযোগ নিয়ে সার্ভে করতে হবে এবং SBI-কে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে।

মনে রাখবে, সমস্যার সমাধান করা তোমার কাজ নয়, বরং সঠিকভাবে সমস্যাগুলো বুঝে রিপোর্ট তৈরি করাই তোমার মূল দায়িত্ব। যদি ভাষাগত কোনো সমস্যা হয়, তবে চিন্তার কিছু নেই, SBI তোমার কাজের জন্য একজন ডেডিকেটেড দোভাষী বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রদান করবে।

SBI Youth for India Fellowship 2026: দুর্দান্ত সুযোগ-সুবিধা

এই ফেলোশিপে প্রার্থীদের জন্য মোট ৩ লাখ ৮৩ হাজার টাকার বিশাল বেনিফিট রয়েছে।

  • প্রতি মাসে কাজের জন্য ১৬,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
  • যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট এক্সপেন্স হিসেবে ২,০০০ টাকা পাওয়া যাবে।
  • প্রজেক্ট সংক্রান্ত খরচের জন্য আরও ২,০০০ টাকা এবং প্রফেশনাল লার্নিংয়ের জন্য ১,০০০ টাকা অতিরিক্ত দেওয়া হবে।
  • ১৩ মাস পর ইন্টার্নশিপ সফলভাবে শেষ হলে রিঅডজাস্টমেন্ট বেনিফিট বা অ্যালাউন্স হিসেবে একবারে ১ লাখ ১০ হাজার টাকা দেওয়া হবে।
  • প্রোজেক্ট সাইটে যাতায়াতের জন্য থ্রি এসি (3AC) ট্রেনের টিকিটের সমস্ত খরচ এসবিআই বহন করবে।
  • কাজের জায়গায় থাকার ব্যবস্থা, ল্যাপটপ এবং মোবাইল এসবিআই-এর তরফ থেকেই বিনামূল্যে দেওয়া হবে।
  • প্রত্যেক প্রার্থীর জন্য হেলথ ইন্স্যুরেন্স এবং পার্সোনাল এক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসির সুবিধাও মিলবে।
  • এই কাজ শেষ হওয়ার পর বিভিন্ন এনজিও বা এসবিআই-তে পারমানেন্ট কাজেরও সুযোগ পাওয়া যেতে পারে।

কারা আবেদন করতে পারবেন?

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখায় (BA, B.Sc, B.Com, BBA) গ্রাজুয়েশন পাস হতে হবে। গ্রাজুয়েশনে কোনো নির্দিষ্ট নম্বরের কড়াকড়ি বা পার্সেন্টেজ চাওয়া হয়নি। যারা আগামী ৪ই অক্টোবর ২০২৬ তারিখের আগে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, তারাও এখানে আবেদন করতে পারবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ ৪ই আগস্ট ১৯৯৪ থেকে ৫ই অক্টোবর ২০০৫-এর মধ্যে হতে হবে। এসসি, এসটি বা ওবিসিদের জন্য বয়সের কোনো অতিরিক্ত ছাড় নেই, সবার জন্যই সর্বোচ্চ বয়স ৩২ বছর।

নাগরিকত্ব: ভারতীয় নাগরিকদের পাশাপাশি নেপাল ও ভুটানের নাগরিকরাও আবেদন করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন?

  • আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, youthforindia.org অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে।
  • SC, ST, OBC বা জেনারেল—যেকোনো ক্যাটাগরির প্রার্থীদের জন্যই আবেদন সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না।
  • অনলাইনে ফর্ম ফিলাপের সময় নিজের একটি অ্যাক্টিভ ইমেইল আইডি ও ফোন নম্বর দেওয়া বাধ্যতামূলক, কারণ সেখানেই কোম্পানি সিলেকশনের সমস্ত আপডেট তোমাকে জানাবে।
  • ফর্ম ফিলাপের সময় নিজের মাতৃভাষা (যেমন- বাংলা) এবং অন্যান্য জানা ভাষার দক্ষতা সঠিকভাবে নির্বাচন করতে হবে।

সিলেকশন প্রসেস: SBI Youth for India Fellowship 2026

সবচেয়ে স্বস্তির খবর হলো, এই ফেলোশিপের জন্য প্রাথমিক কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। সিলেকশন প্রসেসটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে:

  • প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হব।
  • এরপর শর্টলিস্টেড প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
  • সবশেষে একটি পার্সোনালিটি টেস্ট বা ফেস-টু-ফেস ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে SBI-এর HR ডিপার্টমেন্ট উপস্থিত থাকবে।
  • ইন্টারভিউয়ে পাস করলে প্রার্থীদের ইমেইল বা SMS-এর মাধ্যমে কনফার্মেশন ও অফার লেটার পাঠিয়ে দেওয়া হবে।

আবেদনের লিঙ্ক: SBI Youth for India Fellowship 2026

SBI Youth for India Fellowship 2026Apply Link

WhatsApp Follow
Telegram Join

WB TATHYA

WB Tathya একটি বিশ্বস্ত মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি, যেখানে Work From Home Job Updates, Online Earning Ideas, Skill Development Tips, Career Guidance ও Scam Alert সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য শেয়ার করা হয়। YouTube, Website, Facebook, Instagram ও X–এ আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button