Student Internship Scheme: স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প চালু, সরকারি চাকরি, ট্রেনিং, ১০হাজার/- মাইনে

Student Internship Scheme: আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। রাজ্যের বেকার ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী চালু করেছেন স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কীম। যেখানে প্রতিমাসে বেকার ছেলেমেয়েদের প্রশিক্ষন দিয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।

এখানে আপনি কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? কারা কারা আবেদন করতে পারবে? কি কি ডকুমেন্ট লাগবে? বিস্তারতিত আলোচনা করছি। এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন, তাহলে সবকিছু জানতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

এই প্রকল্পে আবেদন করতে গেলে, আবেদনকারীদের স্নাতক স্তর, পলিটেকনিক, ITI অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেয়ে পাশ করতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এখানে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবেন।

বয়স সীমা

এখানে আবেদন করতে চাইলে, আবেদনকারীর সর্বচ্চ বয়স ৪০ বছর হতে হবে। SC/ST/OBC/জেনারেল সমস্ত কাস্টদের জন্য বয়সসীমা একই, বয়সের কোনো ছাড় পাবেন না।

এখানে কি প্রশিক্ষন দেওয়া হবে?

 সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক, মিনিসিপ্যালিটি, জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে হাতেকলমে কাজ শেখা যাবে। যাতে চাকরিতে জয়েন করার আগেই তাদের কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকে। এবং চাকরি পাবার পরে সহজেই কাজ করতে পারে।

এক বছর পরে কাজের অভিজ্ঞতা ও যোগ্যতার উপর ভিত্তি করে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। কাজের শেষে সরকারি সার্টিফিকেট দেওয়া হবে।

মাইনে

এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্ন ১ বছরের জন্য মাসিক ১০,০০০/- টাকা করে পাবে। ১২ মাস বা ১ বছর প্রশিক্ষন নিলে মোট ১লক্ষ ২০হাজার/- টাকা মাইনে পাবেন। 

ভ্যাকান্সি

প্রথম বছরে এখানে মোট ২৫০০ জন্য ছাত্রছাত্রীদের প্রশিক্ষন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১) প্রথমে সংস্থার banglaruchchashiksha.wb.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে।

২) এরপর নাম, ফোন নম্বর, এড্রেস, জন্ম তারিখ ইত্যাদি ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

৩) সবশেষে ফটো, সিগনেচার এবং অন্যান্য ডকুমেন্ট আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে।

৪) এরপরে সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।

Leave a Comment