SBI Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এমন অনেক মানুষই রয়েছেন যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং অপেক্ষার পথ গুনছেন কবে তারা নিজের স্বপ্নের চাকরি পাবেন।
সম্প্রতি এসবিআই এর পক্ষ থেকে জারি করা হয়েছে একটি নোটিশ। যেখানে জানা গিয়েছে, অফিসার পোস্টে চাকরির জন্য নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে সমস্ত প্রার্থীরা চাকরি করতে চান তাদের থেকে চাওয়া হয়েছে অনলাইনে আবেদন পত্র। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।
SBI Recruitment 2024 বিশদ বিবরণ:
এসবিআই-এর তরফ থেকে একটি নোটিশ জারি করে বলা হয়েছে মোট ছয়টি পোস্টে নিয়োগ করা হবে। যার মধ্যে থাকছে:
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট),
- ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট),
- ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) এবং
- এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এপ্লিকেশন সিকিউরিটির) মতো পদ।
বর্তমানে শূন্য পদের সংখ্যা কয়টি (SBI Recruitment 2024)?
জানা যাচ্ছে ডেপুটি ম্যানেজার পোস্টে সবচেয়ে বেশি নিয়োগ করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 131 টি।
যার মধ্যে নিয়োগ করা হবে নিম্নলিখিত:
- ম্যানেজার (ক্রেডিট এনালিস্ট) – 50 জন
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) – 23 জন
- ম্যানেজার (সিকিউরিটি এনালিস্ট) – 3 জন
- ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) – 51 জন
- অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এপ্লিকেশন সিকিউরিটি) – 3 জন
- সার্কেল ডিফেন্স ব্যাংকিং এডভাইজার – 1 জন
মোট – 131 জন
চাকরিপ্রার্থীদের বয়স সীমা কী থাকতে হবে (SBI Recruitment 2024)?
এই পোস্টে চাকরি পেতে হলে চাকরিপ্রার্থীদের বয়স থাকতে হবে 30 বছর থেকে 42 বছর পর্যন্ত। সংরক্ষিত ক্যাটেগরি এবং তফশিলি জাতি ও উপজাতিরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। তবে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন বয়সের তারতম্য রয়েছে।
বেতন কাঠামো (SBI Recruitment 2024) কী হবে?
এক্ষেত্রে পোস্ট অনুযায়ী রয়েছে বেতনের ফারাক। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে চাকরি পেলে প্রতি মাসে মিলবে ৩৬ হাজার টাকা পরবর্তীকালে যা বেড়ে ৬৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা রয়েছে বিজ্ঞপ্তিতে।
শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে?
চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রী থাকতে হবে। কিছু বিশেষ পোস্টে থাকতে হবে পেশাগত অভিজ্ঞতাও।
কীভাবে করবেন আবেদন?
এজন্য চাকরিপ্রার্থীকে অনলাইনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানেই কেরিয়ার অপশনে ঢুকে রেজিস্ট্রেশন এবং ফরম ফিলাপ করতে হবে।
আবেদন ফিস কত?
এক্ষেত্রে যারা অসংরক্ষিত ক্যাটাগরিতে রয়েছেন তাদের 750 টাকা আবেদন ফিস দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হল 4 মার্চ।
এরকম আরও খবর জানতে ক্লিক করুন এখানে।
Important Links
| হোয়াটস্যাপ গ্রুপ | জয়েন করুন |
| টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |