Rule Change From 1 March: ১লা মার্চ থেকে দেশজুড়ে, বদলে যাচ্ছে, এই ৬টি নিয়ম (না জানলে বিপদ)

Rule Change From 1 March: প্রত্যেক মাসের শুরুতেই নতুন নিয়ম আসে সকলের সামনে। যেখানে সংযুক্ত থাকে নিজের পকেটের বাজেট থেকে শুরু করে সবকিছুই। প্রত্যেক মাসের শুরুতে পরিবর্তিত হয় একাধিক নিয়ম। আজ পহেলা মার্চ থেকে বেশ কিছু নিয়মে পরিবর্তন এসেছে।

পরিবর্তন এসেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের নিয়ম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু নিয়মে। যা না মানলে হতে পারে মোটা অংকের জরিমানা। এবার জেনে নেওয়া যাক ঠিক কী কী পরিবর্তন এসেছে পয়লা মার্চ?

পরিবর্তন এসেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে (Rule Change From 1 March)

আজ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেশ কিছু জায়গায় বেড়েছে। দাম বেড়েছে কমার্শিয়াল রান্নার গ্যাসের। দিল্লিতে 25 টাকা এবং মুম্বাইয়ের 26 টাকা দাম বেড়েছে এদিন। প্রত্যেক মাসের শুরুতেই ভারতীয় তেল কোম্পানিগুলো নতুন গ্যাস সিলিন্ডারের দাম প্রকাশে আনে।

আজ থেকে বদলে যাচ্ছে ফাস্টট্যাগের বেশ কিছু নিয়ম

গতকাল অর্থাৎ 29 শে ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটিজ ফাস্ট ট্যাগের (Rule Change From 1 March) পক্ষ থেকে কেওয়াইসি সম্পূর্ণ করার শেষ তারিখ হিসেবে নির্ধারণ করেছিল। যারা এই সময়ের মধ্যে কেওয়াইসি সম্পন্ন করে উঠতে পারেনি তাদের ফাস্টট্যাগ নিষ্ক্রিয় করা হবে এমনটাই জানা গিয়েছে। যার জেরে দিতে হবে দ্বিগুণ টোল ট্যাক্স।

মার্চ মাসে বন্ধ থাকবে মোট 14 দিন ব্যাংক

মার্চ মাসে দীর্ঘ 14 দিন ব্যাংক বন্ধ থাকবে এমনটাই জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে দুটি শনিবার এবং রবিবারের ছুটিগুলোও।

সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন এসেছে বেশ কিছু নিয়মে

তথ্যপ্রযুক্তির বিধিতে বেশ কিছু নিয়মের পরিবর্তন এনেছেন সরকার। এই নতুন নিয়ম কার্যকর (Rule Change From 1 March) হবে আজকে অর্থাৎ পয়লা মার্চ থেকে। এই নতুন নিয়ম অনুযায়ী এক্স, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম এর মতো একাধিক অ্যাপগুলোতে যদি কেউ ভুল তথ্য পোস্ট করেন তাহলে তাকে দিতে হবে জরিমানা। মানুষের কাছে সোশ্যাল মিডিয়াকে নিরাপদ করতেই নেওয়া হয়েছে এমন যুগান্তকারী সিদ্ধান্ত।