RRB Recruitment 2024: সুখবর, ভারতীয় রেলে ১১ হাজার শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন? জানুন

RRB Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যে সমস্ত চাকরি প্রার্থীরা বসে রয়েছেন ভারতীয় রেলের সরকারি চাকরির আশায়, তাদের জন্যই কপাল খুলে গেল! বর্তমানের লক্ষ লক্ষ যুবক-যুবতীরা রয়েছেন যারা রেলের চাকরির জন্য স্বপ্ন দেখছেন। রেলে চাকরি পাওয়ার জন্য নিতে হয় কঠিন প্রস্তুতি।

পরীক্ষায় বসে প্রত্যেকটি ধাপ ক্লিয়ার করার পর তবে রেলে চাকরির সুযোগ পাওয়া যায়। ভারতীয় রেলের হাজার হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে এমনই বিজ্ঞপ্তি জারি করেছে ভারতবর্ষের পূর্ব রেল।

 

RRB Recruitment 2024

খুব সম্প্রতি রেলওয়ের পূর্ব রেলের তরফ থেকে বার্ষিক নিয়োগের ক্যালেন্ডার সামনে এসেছে। যেখানে উল্লেখ রয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি ২০২৩-২৪ এর শিক্ষাবর্ষের নিয়োগের ক্ষেত্র। এই নিয়োগ ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিল আরআরবি। এই বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়েছিল প্রায় ১১ হাজার শুন্য পদে। জানা যাচ্ছে যে সমস্ত প্রার্থীরা এখানে চাকরি পেয়েছেন প্রত্যেকেই অত্যন্ত মেধাবী। বোর্ডের তরফে নিযুক্ত সমস্ত প্রার্থীদের কর্মদক্ষতা এবং যোগ্যতাকে সম্মান জানানো হচ্ছে।

গত বছর অর্ধ বার্ষিক ভারতীয় রেলের বিভাগ থেকে নিয়োগ করা হয়েছিল বিভিন্ন পোস্টে কর্মী। সারা দেশ থেকে যোগ্য প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় নিয়েছিলেন অংশ।যে সমস্ত প্রার্থীরা মেধাবী সেই পদের জন্য উপযুক্ত তাদের বেছে নিয়ে নিয়োগ করিয়ে চাকরির সুযোগ দিয়েছে ভারতীয় রেল।

 

বর্তমানে যে সমস্ত পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে সেই সমস্ত পদগুলির নাম হল:

  1. স্টেশন মাস্টার
  2. সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
  3. সিনিয়র কমার্শিয়াল কাম টাইপিস্ট
  4. জুনিয়ার ইঞ্জিনিয়ার
  5. প্যারা মেডিকেল স্টাফ
  6. স্টাফ এন্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর
  7. জুনিয়ার স্টেনো
  8. জুনিয়ার ট্রান্সলেটর
  9. জুনিয়র টাইম কিপার
  10. সেফটি ক্যাডার
  11. সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর।

সামনে আসা রেলের বিজ্ঞপ্তি (RRB Recruitment 2024) অনুযায়ী দেখা যাচ্ছে যে সকল প্রার্থীদের মধ্যে এখানে নিয়োগ করা হয়েছে তাদের সবারই যোগ্যতা রয়েছে যথাযথ। প্রচুর শূন্য পদে নিয়োগ হবে বলেই জানা যাচ্ছে। সাম্প্রতিক বেশ কিছু শূন্য পদে ইতিমধ্যেই আভাস দিয়েছে ভারতীয় রেল। তবে কি লাগবে যোগ্যতা কিভাবে করবেন আবেদন সবকিছু জানতে হলে একটু অপেক্ষা করতে হবে পরবর্তী নোটিফিকেশন এর জন্য।