: প্রত্যেক ভারতবাসীর জন্য গর্বের সুখবর। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। যারা এই উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারছেন না। তাদের চিন্তার কোনো কারন নেই। এবার রাম মন্দিরের প্রসাদ ভারতের প্রত্যেক সাধারন মানুষের বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া হবে, একদম ফ্রিতে।
কিভাবে এই প্রসাদ অর্ডার করবেন? রিটার্ন ও রিফান্ড পলিসি কি আছে? এই প্রসাদ কিনতে কত টাকা লাগবে? সমস্ত কিছু আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। এরকম গুরুত্বপূর্ণ খবর আরও পাবার জন্য আমাদের হোয়াটস্যাপ/টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন।
এই প্রসাদ কি ফ্রি?
১) Khadi Organic- সংস্থার পক্ষ থেকে এই প্রসাদ বিতরণ করা হচ্ছে, অনলাইন এবং অফলাইনে। যদি আপনি ডিস্ট্রিবিউটর সেন্টার থেকে এই প্রসাদ সংগ্রহ করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে আপনি এই প্রসাদ পাবেন।
২) কিন্তু যদি আপনি ডোরস্টেপ ডেলিভারি নেন, এবং প্রিপেইড পেমেন্ট করেন তাহলে ভারতের জন্য মাত্র ৫১/- টাকা দিতে হবে এবং ভারতের বাইরে বিদেশে ডেলিভারি নিতে গেলে ১১ ডলার প্রিপেইড পেমেন্ট করতে হবে/
৩) এছাড়া, আপনি COD মানে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন, এক্ষেত্রে প্রসাদ আপনার বাড়িতে ডেলিভারি হবার পরে ডেলিভারি বয় কে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে, ১০১/- টাকা দিতে হবে।
রিটার্ন ও রিফান্ড পলিসি কি আছে?
এখানে রিটার্ন ও রিফান্ড পলিসি রয়েছে। আপনি যদি একটি ক্ষতিগ্রস্থ বা ত্রুটিপূর্ণ আইটেম পান, তাহলে আপনাকে অবশ্যই পণ্যটি পাওয়ার একই দিনে সমস্যাটি রিপোর্ট করতে হবে। ক্ষতিগ্রস্থ আইটেমের জন্য রিটার্ন প্রক্রিয়া শুরু করতে, অনুগ্রহ করে অবিলম্বে info@khadiorganic.com এ আমাদের সাথে যোগাযোগ করুন।
একবার আমরা ক্ষতিগ্রস্থ আইটেমটি গ্রহণ এবং যাচাই করার পরে, আমরা আপনাকে আপনার রিফান্ড স্ট্যাটাস জানাব। রিফান্ড এপ্রুভ হলে, 7 দিনের মধ্যে আপনার টাকা আপনার অরিজিনাল পেমেন্ট মেথডে ক্রেডিট করে দেওয়া হবে।
কিভাবে অর্ডার করবেন?
১) প্রথমে, আপনাকে Khadi Organic এই ওয়েবসাইটে আসতে হবে,
২) এখানে, Get Your Free Prasad অপশনে ক্লিক করতে হবে,
৩) এরপরে, Contact, Shipping address ফিলাপ করে, Continue Shoping অপশনে ক্লিক করবেন
৪) তারপরে, Doorstep / COD Delivery এই দুটি অপশনের মধ্যে যেকোনে একটি বাছাই করতে হবে।
৫) সবশেষে, পেমেন্ট করে অর্ডারটি সম্পূর্ণ করতে হবে।
এরপরে আপনার প্রসাদ আপনার বাড়িতে কিছুদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে।
প্রয়োজনীয় লিঙ্ক
| প্রসাদ অর্ডার করুন | Order Now |