PM New Scheme: বাড়ি মেরামতের জন্য টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কী কী নথি লাগবে? জানুন

PM New Scheme: সম্প্রতি সাধারণ মানুষের জন্য সুখবর। সামনের লোকসভা ভোটকে কেন্দ্র করে একের পর এক নতুন স্কিম এনে চলেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকেই। সম্প্রতি এমন এক স্কিমের ঘোষণা করা হয়েছে যেখানে কোন মানুষ পাবেন 80 হাজার টাকা পর্যন্ত!

কিন্তু কি সেই স্কিম? কিভাবেই বা আবেদন করা যাবে এই স্কিমে? জানা গিয়েছে এই স্কিমের নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রী আম্বেদকর হাউসিং যোজনা স্কিম। যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা দ্বারা প্রত্যেক মানুষ পেয়ে থাকেন কিছু সংখ্যক টাকা। ঠিক একইভাবে এই স্কিমে ও মানুষ পাবেন এই বিশেষ টাকার সুবিধা।

কারা পাবেন এই স্কিমের সুবিধা?

জানা যাচ্ছে এই স্কিমের সুবিধা পেতে হলে অবশ্যই আবেদনকারীকে থাকতে হবে দরিদ্র সীমার নিচে। শুধু তাই নয় আবেদনকারীর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত থাকা বাধ্যতামূলক।

যে সমস্ত মানুষ এই স্কিমের আবেদন করতে চাইছেন অবশ্যই তার বাড়ি হতে হবে দশ বছরের জন্য পুরনো। মাথায় রাখতে হবে যেইসব ব্যক্তির বাড়ি টানা ১০ বছর ধরে কোন কেরামতির কাজ করানো হয়নি, তারা পেয়ে যাবেন এই স্কিমের সুবিধা। তবে এই স্কিমের সুবিধা পেতে হলে আপনাকে হতে হবে হরিয়ানা রাজ্যের বাসিন্দা।

একটি পশ্চিমবঙ্গ নয় এটি চালু করা হয়েছে হরিয়ানা রাজ্যে। অনেকদিন থেকেই এইসক্রিম টি হরিয়ানা রাজ্যের প্রচলিত। তবে আগে এই স্কিম অনুযায়ী আবেদনকারী পেতেন 50,000 টাকা। বর্তমানে সেই টাকার অংকই বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা অব্দি। 

কি কি নথি প্রয়োজনীয়?

  • আধার কার্ড।
  • রেশন কার্ড।
  • ব্যাংকের অ্যাকাউন্ট।
  • পাসপোর্ট সাইজ ছবি।

উল্লেখ্য এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই কোন মানুষকে হতে হবে ভারতীয় নাগরিক।