New AI Technology: প্রযুক্তি যতই উন্নত হচ্ছে ততই বেড়ে চলেছে একের পর এক কল্পনাতীত উদ্ভাবন। কিছুদিন আগেই সামনে এসেছিল মানুষের জিভকে নাকি এবার কাজে লাগানো হবে কম্পিউটারের মাউস হিসাবে।
এই শুনে রীতিমতো চোখ কপালে উঠেছিল প্রত্যেকের। সম্প্রতি যে বিষয়টি সকলের সামনে এসেছে তা দেখে রীতিমত হতবাক সকলে।
New AI Technology
বেশ কিছুদিন আগে খবরের শিরোনামে উঠে এসেছিল এক ব্যক্তির কথা, যার মস্তিষ্কে প্রথম প্রতিস্থাপিত করা হয়েছিল চিপ। এই চিপ দিয়ে চিন্তা করেই কম্পিউটার পরিচালনা করা যাবে বলে শোনা গিয়েছিল। এবার নিউরো লিংক কোম্পানির প্রতিষ্ঠাতা এবং বিলিয়ানিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের কথা অনুযায়ী জানা যাচ্ছে, যে ব্যক্তির মস্তিষ্কে প্রতিস্থাপিত করা রয়েছে নিউরোলিংক কোম্পানির ব্রেন চিপ সেই ব্যক্তি শুধুমাত্র চিন্তা-ভাবনা করেই কম্পিউটারের মাউসকে স্ক্রিনে নাড়াতে সক্ষম হবেন।
ইলন মাস্কের কথা অনুযায়ী, তিনি বলেছেন অগ্রগতি ভাল, রোগীরা যতক্ষণ না সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে। নিউরালিংক কোম্পানি এখন যতটা সম্ভব মাউস বোতামে ক্লিক করার চেষ্টা করে যাচ্ছেন।
গত বছরের সেপ্টেম্বর মাসে মানবদেহের পরীক্ষা-নিরীক্ষা অনুমোদন পাওয়ার পর থেকেই কোম্পানিটি গত মাসে প্রথমবারের মতো মানব মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করে। যা নিউরোজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জীবনযাপনকে সহজ করে তোলে। এই নিউরোলিংক চিপের নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি। যেটি মস্তিষ্কের কোষ থেকে সরাসরি সংকেত গ্রহণ করবে এবং ব্লুটুথের মাধ্যমে ডিভাইসগুলিতে তথ্য প্রেরণ করবে এমনটাই ডিজাইন করা রয়েছে সেই চিপে।
তবে কোনও ব্যক্তির মস্তিষ্কের বসানো রয়েছে সেই বিশেষ চিপ সেই নিয়ে কোনওরকম তথ্য দেওয়া হয়নি কোথাও। এমনকি কোথায় হয়েছে সেই বিশেষ অস্ত্র প্রচার সেই নিয়ম মেলেনি কোনও তথ্য।
নিউরোলিংক ব্রেন চিপ ইন্টারফেস তৈরি করতে কাজ করে। এই পরীক্ষার মূল লক্ষ্য হল প্যারালাইসিস এবং স্নায়ুতন্ত্র সম্পর্কিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জীবনযাপনকে একেবারে সহজ করে তোলা।