LIC Recruitment 2024: LIC-তে ২৩০০টি পদে কর্মী নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

LIC Recruitment 2024: এলআইসি অফিসে প্রচুর কর্মী নিয়োগ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন চাকরির বিজ্ঞপ্তি। যেখানে দেখা যাচ্ছে এলআইসি অফিসে নিয়োগ করা হবে, একাধিক কর্মী।

LIC Recruitment 2024 Apply online

কোন কোন পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা? কী রয়েছে যোগ্যতা? মোট কত শূন্যপদ রয়েছে? কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া? কতদিন অবধি চলবে? কবে শেষ হবে আবেদন? ন্যূনতম বয়সসীমা কী থাকবে? বেতন কত দেওয়া হবে? সবটাই বিস্তারিত রইল আমাদের এই প্রতিবেদনে।

 

কোথায় নিয়োগ করা হচ্ছে?

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে।

 

মোট কতগুলি শূন্য?

মোট শূন্য পদের সংখ্যা ২৩০০টি।

 

কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া?

মে মাসে ২০২৪ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

 

কতদিন অব্দি আবেদন প্রক্রিয়া চলবে?

জুন অবধি চলবে আবেদন প্রক্রিয়া।

 

বয়সসীমা কী থাকছে?

এই পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরি করবেন তাদের ন্যূনতম বয়সসীমা থাকতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩০ বছর। এছাড়াও যারা রয়েছেন ওবিসি ক্যাটাগরি থেকে তারা পাবেন তিন বছর অবধি বয়স সীমার ছাড়। যারা রয়েছেন এসসি এবং এসটি তারা পাবেন পাঁচ বছর অব্দি বয়স সীমার ছাড় (LIC Recruitment 2024)।

আরও পড়ুন: Free Sewing Scheme 2024: প্রতিমাসে পাবেন ১০,০০০ টাকা, শুরু কেন্দ্রের নতুন প্রকল্পে আবেদন

বেতন কত থাকবে?

যারা এই পদে নিযুক্ত হবেন তাদের বেতন থাকবে ৩১৬০০ টাকা থেকে ৫৩২০০ টাকা পর্যন্ত (LIC Recruitment 2024)।

 

শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাস করতে হবে আবেদনকারীকে।

নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে?

চাকরিপ্রার্থীকে প্রথমে বসতে হবে প্রিলিমিনিয়ারি পরীক্ষায়। এরপর সেখানে পাস করলে মেইনসে বসতে হবে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থী যুক্ত হতে পারবেন এই পোস্টে।

 

কীভাবে করবেন আবেদন (LIC Recruitment 2024)?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান তাদেরকে সরাসরি চলে যেতে হবে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে মেনুবারে থাকা এলআইসি এডিও নিয়োগে ক্লিক করতে হবে। এরপর লগইন করে ধাপে ধাপের সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ প্রক্রিয়া। নিজের ছবি, সাক্ষর সমস্ত কিছু স্ক্যান করে জমা দিতে হবে। সর্বশেষে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে দিতে হবে আবেদন ফিফটি। এরপর একটি প্রিন্ট আউট বার করে রাখতে হবে। নিজের কাছে।