কৃষকবন্ধু প্রকল্পের সাথে, এই ৭ টি প্রকল্পের টাকা দিচ্ছে কৃষকদের

নতুন বছর জানুয়ারি মাস থেকেই কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশ কয়েকটি প্রকল্পের টাকা পাবেন সেটি ১০০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত। কোন প্রকল্পে কত টাকা পাবেন? সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হল আজকের এই প্রতিবেদনে। 

প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন। এবং এরকম খবর আরও পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম অথবা, হোয়াটস্যাপ গ্রুপ জয়েন থাকুন।

 

কৃষক আত্মা প্রকল্প

এই প্রকল্পে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার উন্নতমানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি করার জন্য কৃষকদের সাহায্য করা হয়ে থাকে। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে যৌথভাবে এই প্রকল্পে কৃষকদের অনুদান দেওয়া হয়ে থাকে । এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা ৫০০ টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পেতে পারেন।

 

কৃষক বার্ধক্য ভাতা

সাধারণত যে সকল কৃষকদের বয়স ৬০ বছর এবং কৃষিকাজ করতে পারেন না তারা এ ধরনের প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পেয়ে থাকেন । পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষকদের এই অনুদান দেওয়া হয়ে থাকে । এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা এক হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন।

 

কিষান মানধন যোজনা

যে সকল কৃষকদের বয়স ৬০ বছরের উর্ধ্বে তারাই কিশান বন্ধন যোজনার অধীনে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেয়ে থাকেন । ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে পারেন এবং পরবর্তীতে ৬০ বছর বয়স হলে তারা এই পেনশন পান।

 

কিষান ক্রেডিট কার্ড

এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা কৃষিকাজের জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন । যদিও এই টাকার পরিমাণ কৃষকদের জমির পরিমাণ ও কিষান ক্রেডিট কার্ড এর লিমিটের উপর নির্ভর করছে । যারা এই প্রকল্পের আওতায় অনুদানের জন্য আবেদন করেছিলেন তারাও এই প্রকল্পের অনুদান পেয়ে যাবেন ।

 

Paddy purchase

এই প্রকল্পে কৃষকরা সরকারকে ধান বিক্রি করে যথেষ্ট টাকা পেয়ে যেতে পারেন । যদিও এই টাকার পরিমাণ নির্ভর করছে কৃষকদের ধানের পরিমাণের উপর । যে সকল কৃষকরা ধান বিক্রি করেছিলেন তারা টাকা পেয়ে যাবেন।

 

বাংলা শস্য বীমা

প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল কৃষকদের ফসল নষ্ট হয়েছে তাদের এই বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে ওই নষ্ট হওয়া ফসলের ভর্তুকি হিসেবে টাকা দেওয়া হয় । এই টাকার পরিমাণ নির্ভর করে কৃষকদের নষ্ট হয়ে যাওয়া ফসলের উপর ।

 

কৃষি যন্ত্রায়ন

এই প্রকল্পে কৃষকদের কৃষিকাজে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতির অর্ধেক মূল্য সরকারের তরফে প্রদান করা হয় । প্রথমে কৃষকদের যন্ত্রের সম্পূর্ণ মূল্য দিয়ে সেগুলি কিনতে হয় এরপর যন্ত্রের অর্ধেক মূল্য সরকারের তরফে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।

Leave a Comment