Kolkata Metro Recruitment 2024: কলকাতা মেট্রোরেলে সরকারি কর্মী নিয়োগ, ইন্টারভিউ চলছে

Kolkata Metro Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেট্রোরেলে তো আমরা হামেশাই চড়ি। এবার কলকাতা মেট্রোতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যেকোন নাগরিক এখানে আবেদন করতে পারবে।

কলকাতা মেট্রোতে কি কি পদে নিয়োগ চলছে? এই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মাইনে, বয়স কি রয়েছে? সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করছি।

 

Kolkata Metro Recruitment 2024

পদের নাম

এখানে নিয়োগ করা হচ্ছে Accountant (Expert) পদে।

বয়স সীমা

উপরিউক্ত পদে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স হতে হবে ৬০ বছর থেকে ৬২ বছরের মধ্যে। বয়স সংক্রান্ত আরও তথ্য পাবার জন্য সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন। প্রার্থীকে অবশ্যই ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বিশেষ দক্ষতা ও যোগ্যতা থাকা প্রয়োজন। পাশাপাশি, এখানে শুধুমাত্র রিটায়ার্ড রেলওয়ে কর্মীরাই আবেদনযোগ্য। এই বিষয়ে আরও জানতে এই প্রতিবেদনের নীচে দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিন।

 

Kolkata Metro Recruitment 2024

নিয়োগ প্রক্রিয়া

চাকরি প্রার্থীদের জন্য সুখবর হচ্ছে এখানে কোনপ্রকার লিখিত পরিক্ষা হবেনা। সরাসরি, ইন্টারভিউ-এর মাধ্যমে এখানে নিয়োগ দেওয়া হবে। সফল প্রার্থীদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

আবেদন পদ্ধতি

অফলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীদেরকে এখানে আবেদন জানাতে হবে। প্রথমে, এই আর্টিকেলের নিচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ সহ আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপরে, আবেদন পত্রটি A4 পেপারে প্রিন্ট করে নেবেন। তারপরে, আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেমন- নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার বিবরন, অভিজ্ঞতার বিবরন দিয়ে ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। তারপরে, প্রয়োজনীয় নথি জেরক্স করে আবেদন ফর্মের সাথে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন।

আবেদন ফি– এখানে কোন কাস্টের প্রার্থীদের কোনপ্রকার আবেদন ফি জমা দিতে হবে না।

আবেদন ফর্ম জমা দেবার ঠিকানা– General Manager/Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021।

 

Kolkata Metro Recruitment 2024

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ২৭শে মার্চ ২০২৪
আবেদনের শেষ তারিখ ১০ই এপ্রিল ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট kmrc.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি Download PDF

Leave a Comment