ICSSR LDC Recruitment 2024 – আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের পক্ষ থেকে Lower Division Clerk
পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার ফর্ম ফিলাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
এই পদে (ICSSR LDC Recruitment 2024) আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স কত লাগবে? বেতন কত পাবেন? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে? এবং আবেদন কিভাবে করবেন? সমস্ত কিছু বিস্তারিত চলুন জেনে নিই।
| নিয়োগ সংস্থা | Indian Council Of Social Science Research |
| Post Name | Lower Division Clerk |
| Vacancy | Total 13 |
| Apply Process | Online |
| Job Type | Govt Job |
| Last Date | 05.02.2024 |
পদের বিবরন
১) পদের নাম– এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে, সেটি হল– Lower Division Clerk।
২) মোট শুন্যপদ– এখানে মোট সবমিলিয়ে 13 জনকে নিয়োগ করা হবে। শুন্যপদ- UR-07, SC-02, OBC-02, EWS-01, ST-01।
৩) বেতন– এই পদে যদি আপনি চাকরি পান তাহলে, প্রতিমাসে 19,900/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা(ICSSR LDC Recruitment 2024)
এই পদে আবেদন করার জন্য, প্রার্থীকে অতি অবশ্যই যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ অথবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। সাথে কম্পিউটারে টাইপিং স্পীড লাগবে ৩০টি শব্দ প্রতিমিনিটে।
বয়স
এখানে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বচ্চ 28 বছরের মধ্যে। সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
icssr.org – পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন পদ্ধতি (ICSSR LDC Recruitment 2024)
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১) নীচের লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে।
২) এরপরে ব্যক্তিগত তথ্য যেমন, নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার বিবরন দিয়ে ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করবেন।
৩) ফর্ম ফিলাপ হয়ে গেলে, আবেদন ফি পেমেন্ট করবেন।
৪) এরপরে, সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নেবেন।
গুরুত্বপূর্ন তারিখ
| আবেদন শুরু | 04.01.2024 |
| আবেদন শেষ | 05.02.2024 |
প্রয়োজনীয় লিঙ্ক
| 📄Official Notice |
Download Now |
| 🌐আবেদনের লিঙ্ক | রেজিস্ট্রেশন । লগ-ইন |
| More Details | Click Here |