Panchayat Secretary Form Fillup 2024: গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি নিয়োগ, অনলাইনে কীভাবে করবেন আবেদন দেখুন

Panchayat Secretary Form Fillup 2024:  বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছে একের পর এক চাকরির বিজ্ঞপ্তি। অনেকদিন ধরেই যারা বসে রয়েছেন সরকারি চাকরির অপেক্ষায়, এর জন্যই সুখবর। সম্প্রতি প্রকাশ্যে এসেছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে অনলাইন নিয়োগের বিজ্ঞপ্তি। যেখানে প্রতিটি জেলা থেকে যে কোন ছেলে মেয়ে আবেদন করতে পারবেন।

সেক্রেটারি পদে আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে? কীভাবে করবেন আবেদন? মোট শূন্য পদ কত রয়েছে? বয়স সীমা কত রয়েছে? বেতন কত? কীভাবে করবেন আবেদন? কীভাবে চাকরি প্রার্থীকে বেছে নেওয়া হবে? সমস্তটাই বিস্তারিত রইল আমাদের এই প্রতিবেদনে।

 

Panchayat Secretary Form Fillup 2024

পদের নাম কী?

প্রকাশ্যে আসার বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গিয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরে সেক্রেটারি পদে নিয়োগ করা হবে।

 বয়সসীমা কত চাই?

এ সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী যারা রয়েছেন বিশেষ ক্যাটাগরির আওতায় তাদের বয়সের ছাড় রয়েছে কিছু।

শিক্ষাগত যোগ্যতা কী থাকবে?

যে সমস্ত মানুষ এখানে আবেদন করতে চান সর্বপ্রথম তার থেকে ভারতীয় নাগরিক হতে হবে অবশ্যই। এছাড়াও যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় মাসের কম্পিউটারের জ্ঞান থাকা প্রয়োজন।

বেতন কত দেওয়া হবে?

এখানে যারা নির্বাচিত হবেন তাদের প্রত্যেক মাসে বেতন মিলবে ২২,৭০০ টাকা এবং পরবর্তীতে ৫৮,৫০০ টাকা অবধি মিলতে পারে।

 

Panchayat Secretary Form Fillup 2024

কীভাবে করবেন আবেদন?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চাইছেন তাদেরকে চলে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অফিসিয়াল ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর নিজের ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর খুলে যাবে ড্যাশবোর্ড সেখানে থাকছে শূন্য পদের তালিকা। একে একে প্রয়োজনীয় নথি এবং সর্বশেষ আবেদন ফি দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কীভাবে নিয়োগ করা হবে?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে (Panchayat Secretary Form Fillup 2024) নির্বাচিত হবেন তাদের আগে দিতে হবে ১০০ নম্বরের পরীক্ষা। যেখানে মোট ৮৫ নম্বরের হবে লিখিত পরীক্ষা থাকবে প্রশ্ন। বাকি ১৫ নম্বর ইন্টারভিউ নেওয়া হবে।

পরীক্ষা সিলেবাস কী থাকছে?

বিষয় নম্বর
ইংরেজি ২৫ নম্বর
বাংলা ২৫ নম্বর
পাটিগণিত ২৫ নম্বর
সাধারণ জ্ঞান ১০ নম্বর
মোট ৮৫ নম্বর