GAS Aadhar Link Online: গ্যাস আধার লিঙ্ক করুন অনলাইনে, ফোন থেকে

GAS Aadhar Link Online- কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী LPG গ্যাসের সাথে KYC করতে হবে। বাড়িতে বসেই আপনি LPG গ্যাসের সাথে KYC করতে পারবেন বাড়িতে বসেই, আপনার ফোন থেকে, যদি আপনার আধার কার্ডের সাথে যদি ফোন নম্বর লিঙ্ক থাকে। চলুন Step By Step দেখে নিই – সম্পূর্ণ প্রসেস

GAS Aadhar Link Online

১) প্রথমে, আপনাকে আসতে হবে https://www.mylpg.in/ – ওয়েবসাইটে, 

২) এরপরে, Indane GAS, HP GAS, Bharat GAS আপনার বাড়িতে এর মধ্যে যেই ধরনের গ্যাস সিলিন্ডার আছে, তার উপরে আপনাকে ক্লিক করতে হবে (যেমন আমার বাড়িতে HP GAS আছে, তাই আমি HP GAS – এর উপরে ক্লিক করব)।

৩) যেহেতু, আমরা HP GAS এর উপরে ক্লিক করেছি, তাই https://myhpgas.in/ – এই ওয়েবসাইট ওপেন হবে।

৪) এখানে যদি আপনার একাউন্ট বানানো থাকে, তাহলে Sign In অপশনে ক্লিক করে, Email ID/Mobile Number ও Password দিয়ে Login করবেন। যদি একাউন্ট বানানো না থাকে, তাহলে কিভাবে একাউন্ট বানাবেন তার ভিডিও নীচে দেওয়া আছে।

৫) Login করার পরে, আপনার সামনে Dashboard ওপেন হবে, এখানে একদম উপরে ডানদিকে KYC অপশনে ক্লিক করতে হবে।

৬) এখানে, Mobile No অথবা LPG ID দিয়ে সার্চ করবেন, আর না হলে, State, District, HP Gas Distributor, Consumer No, এবং Captcha – বসিয়ে Submit অপশনে ক্লিক করবেন।

৭) এরপরে, আধার কার্ডের সাথে লিঙ্ক করা ফোন নম্বরে OTP যাবে, এই OTP বসিয়ে Submit করলেই KYC হয়ে যাবে। এক্ষেত্রে, মনে রাখবেন, আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক থাকলেই একমাত্র বাড়িতে বসে অনলাইনে নিজে নিজে গ্যাসের সাথে আধার KYC করা সম্ভব।

পরবর্তীতে এখানে Login করে Submit KYC অপশনে ক্লিক করে, আধার লিঙ্ক Status চেক করতে পারবেন।

কিভাবে গ্যাস ওয়েবসাইটে একাউন্ট খুলবে?

১) প্রথমে, আপনাকে আসতে হবে https://www.mylpg.in/ – ওয়েবসাইটে, 

২) এরপরে, Indane GAS, HP GAS, Bharat GAS আপনার বাড়িতে এর মধ্যে যেই ধরনের গ্যাস সিলিন্ডার আছে, তার উপরে আপনাকে ক্লিক করতে হবে (যেমন আমার বাড়িতে HP GAS আছে, তাই আমি HP GAS – এর উপরে ক্লিক করব)।

৩) যেহেতু, আমরা HP GAS এর উপরে ক্লিক করেছি, তাই https://myhpgas.in/ – এই ওয়েবসাইট ওপেন হবে।

৪) এখানে একাউন্ট বানানোর জন্য আপনাকে New User – অপশনের উপর ক্লিক করতে হবে।

৫) এখানে আপনার 17 Digit LPG ID দিয়ে একাউন্ট বানাতে পারেন। অথবা, State, District, Distributor, Consumer Number, Registered Mobile Number, Captcha বসিয়ে Proceed অপশনে ক্লিক করতে হবে।

৬) এরপরে আপনার ফোন নম্বরে OTP আসবে, সেটি বসাবেন।

৭) পরবর্তী, স্টেপে Email ID এবং Password দেবেন, আপনার ইমেলে ভেরিফিকেশন লিঙ্ক যাবে, এই লিঙ্কে ক্লিক করে, ইমেল ভেরিফিকেশন করে নেবেন।

৮) এবার এখানে আপনার একাউন্ট তৈরী হয়ে গেছে, এখানে Email ID/Mobile Number এবং Password দিয়ে Login করতে পারবেন।

এইভাবে আপনি Indane GAS, HP GAS, Bharat GAS যেকোন গ্যাস ওয়েবসাইটে একাউন্ট বানাতে পারেন। একাউন্ট বানানো হয়ে গেলে, আপনি গ্যাসের সাবসিডি চেক করতে পারবেন। এবং গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে পারবেন।

প্রয়োজনীয় লিঙ্ক – GAS Aadhar Link Online

GAS WebsiteClick Here

Leave a Comment