College Group D Recruitment 2024: পশ্চিমবঙ্গের সমস্ত কর্ম প্রার্থীদের জন্য সুখবর। আদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজের পক্ষ থেকে সম্প্রতি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রাজ্যের যেকোন নাগরিক, পুরুষ কিংবা মহিলা এখানে আবেদন করতে পারবেন।
এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মাসিক মাইনে, বয়সসীমা, আবেদন পদ্ধতি কি লাগবে? সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে জানাব। চলুন শুরু করা যাক!
| নিয়োগকারী সংস্থা | Adyapeath Annada Polytechnic College |
| পদের নাম | Group D |
| শুন্যপদ | Total 10 |
| আবেদন পদ্ধতি | Online |
| লাস্ট ডেট | 21/04/2024 |
| Job Type | Govt Job |
College Group D Recruitment 2024
পদের নাম
এখানে যেই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, সেটি হল- GROUP D।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে।
বয়সসীমা
আগ্রহী আবেদনকারীদের বয়স নুন্যতম ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে। SC/ST/OBC কাস্টের ছেলেমেয়েরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।
মাসিক মাইনে
চাকরি প্রার্থীদের জন্য সুখবর হল, এখানে কাজে জয়েন করেই মাইনে খুব ভালো পাবেন। প্রতিমাসে ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা অবধি মাইনে দেওয়া হবে। বেতনের সাথে অন্যান্য সুবিধা পাবেন।
মোট শুন্যপদ
এখানে সবমিলিয়ে মোট ১০টি শুন্যপদ রয়েছে।
| Caste | Vacancy |
| UR | 02 |
| UR(EC) | 01 |
| SC | 01 |
| SC(EC) | 01 |
| ST | 01 |
| OBC-A | 01 |
| OBC-B | 01 |
| EWS(EC) | 01 |
| UR(ex-serviceman) | 01 |
কোথায় পোস্টিং হবে?
Adyapeath Annada Polytechnic College, Dakshineswar, Kolkata – 700076.
College Group D Recruitment 2024
প্রার্থী বাছাই পদ্ধতি
এখানে নির্দিষ্ট ধাপের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। ইন্টারভিউ অথবা স্ক্রিনিং টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সিলেকশন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের এখানে (College Group D Recruitment 2024) অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সর্বপ্রথম, সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপরে, আবেদনকারীর সমস্ত তথ্য দিতে হবে, এবং যা যা নথি চেয়েছে স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি– এখানে কোন প্রার্থীদের কোনপ্রকার আবেদন ফি দেওয়া লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | ১৬ই মার্চ ২০২৪ |
| আবেদনের শেষ তারিখ | ২১শে এপ্রিল ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
| অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download Pdf |
| আবেদন লিঙ্ক | Apply Link |