CLW Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা ইতিমধ্যেই সরকারি চাকরির জন্য খুঁজছেন, এই প্রতিবেদন মূলত তাদের জন্যই। প্রকাশ্যে এসেছে চিরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
কীভাবে নিয়োগ করা হবে? কীভাবে করবেন? বেতন পরিকাঠামো কী থাকবে? শিক্ষাগত যোগ্যতা কী থাকবে? কোন কোন পদে নিযুক্ত হতে পারবেন প্রার্থীরা? কী কী শূন্য পদ রয়েছে? সবটাই বিস্তারিত আলোচনা করা হল, আজকে আমাদের এই প্রতিবেদনে।
নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে এমপ্লয়মেন্ট নম্বর: TS/157/AITT (Part)/2024
কোন কোন পদে নিযুক্ত করা হবে (CLW Recruitment 2024)?
এখানে বিভিন্ন শূন্য পদ রয়েছে। মোট সাতটি পদের কথা উল্লেখ করা রয়েছে। ফিটারের জন্য শূন্য পদ রয়েছে মোট ২০০ টি। ওয়েলডারের জন্য শূন্য পদ রয়েছে ৮৮ টি। মেসিনিজদের জন্য রয়েছে ৫৬ টি। পেন্টারের জন্য রয়েছে বারটি। ইলেকট্রিশিয়ান এর জন্য শূন্য পদ রয়েছে 112 টি। এসি এবং রেফ্রিজারেটর মেকানিকের জন্য চারটি, টার্নারের জন্য ২০ টি রয়েছে শূন্যপদ।
যোগ্যতা কী থাকবে (CLW Recruitment 2024)?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম ৫০ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক কিংবা সমতুল্য বোর্ড থেকে পাস করতে হবে। এছাড়াও থাকতে হবে ট্রেডে দুই বছরে আই টি আই এস সার্টিফিকেট।
বয়সসীমা কী রাখা হয়েছে (CLW Recruitment 2024)?
এক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা থাকতে হবে ন্যূনতম ২৪ বছরের কম। তবে অসংরক্ষিত শ্রেণির জন্য রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ বয়সের ছাড়।
মাসিক বেতন এই পদের জন্য কত ধার্য করা হয়েছে?
পদের জন্য মাসিক বেতন ধার্য করা হয়েছে রেলের নিয়ম অনুযায়ী।
কীভাবে সম্পন্ন হবে নিয়োগ পদ্ধতি?
সংশ্লিষ্ট আইটিআই ট্রেডের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
কীভাবে করবেন আবেদন?
যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে অনলাইন ওয়েবসাইটে। নিজেদের নাম রেজিস্টার করতে হবে সেখানে। তারপর আবেদন পত্র দিতে নিজের সমস্ত তথ্য দিয়ে খুব ভালো করে ফিলাপ করতে হবে। এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি ফাইনাল সাবমিট।
এখানে আবেদন করার শেষ সময়সীমা কী রাখা হয়েছে?
চাকরিপ্রার্থীরা এখানে ৫ তারিখ অবধি আবেদন জানাতে পারবেন।
Important Links
| Official Website | Click Here |
| Read More | Click Here |