Civic Volunteer Recruitment 2024: 1 লক্ষ সিভিল ভলেন্টিয়ার নিয়োগ রাজ্যে, ফেক খবর টুইট করে জানাল রাজ্য পুলিশ

Civic Volunteer Recruitment 2024: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পশ্চিমবঙ্গে নাকি এক লক্ষ সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে! এই খবর আদৌ কতটা সত্যি? তা নিয়ে প্রথম থেকেই অনেকের মনেই প্রশ্ন ছিল। সামনেই লোকসভা নির্বাচন।

অনেকেই ভেবেছিলেন হয়তো এই নির্বাচনকে কেন্দ্র করে এত সিভিক ভলেন্টিয়ার রিক্রুট করা হবে। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল এই খবর। তবে এই খবরের যে কোনও সত্যতা নেই সেই বিষয়েই কনফার্মেশন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট।

 

Civic Volunteer Recruitment 2024

সিভিক ভলেন্টিয়ারের খবরটি ভাইরাল হচ্ছে দেখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে নিজেদের এক্স অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করেন তারা। পোস্টে উল্লেখ করা হয় এরকম কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে। খবরটি সম্পূর্ণ মিথ্যা।

মাননীয়া মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। অন্যতম হলো মাসিক বেতন বৃদ্ধি করা। অন্যান্য কর্মচারীদের মত রিটায়ার্ড হওয়ার পর তারা পাচ্ছেন পেনশন। রয়েছে রাজ্য পুলিশে চাকরির ক্ষেত্রে সংরক্ষণ। সম্প্রতি জানা যাচ্ছে প্রোমোশন দিয়ে জুনিয়র কনস্টেবল পদে নিযুক্ত করা হচ্ছে এখন।

 

Civic Volunteer Recruitment 2024

আপনারা যারা আমাদের এই পোর্টালকে ভালোবাসেন এবং নিয়মিত আমাদের ফলো করেন তাদেরকেই আমাদের কাজ। সম্পূর্ণ তথ্য যাচাই করে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় সঠিক খবর।

অফিসিয়াল ঘোষণা না হওয়ার আগে পর্যন্ত ইন্টারনেটে যেকোনও সোর্স থেকে পাওয়া খবর বিশ্বাস করবেন না পাঠকেরা এমনটাই আশা রাখবো আমরা। কোনও চাকরির বিজ্ঞপ্তি যে কোনও অফিসিয়াল ওয়েবসাইটে দেখে তবে যথাযথভাবে আবেদন করবেন।

 

সঠিক তথ্য পাওয়ার জন্য রাজ্য পুলিশের (Civic Volunteer Recruitment 2024) অফিসিয়াল ওয়েবসাইটে সব সময় নজর রাখতে বলা হচ্ছে প্রত্যেককে।  জানি রাখা ভালো বর্তমানে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যান, সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে আবেদন করতে যারা ইচ্ছুক তারা প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য দেখে আসতে পারেন।