Bangla Shasya Bima Application Form – বাংলা শস্য বীমা ফর্ম ফিলাপ দেখুন

Bangla Shasya Bima Application Form- আলিপুরদুয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের Crop Insurance বা  Bangla Shasya Bima Yojana – তে আবেদন করতে বললেন। এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত কৃষকদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি বাংলা শস্য বীমার টাকা পাঠিয়ে দেবেন। ১৫ই ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে সকল জেলায় দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে, সেখানে ফর্ম জমা দিতে বললেন মুখ্যমন্ত্রী।

Crop Insurance করা যাবে যে সমস্ত ফসল গুলোতে সেগুলি হল – আলু, গম, ছোলা, মসুর, সরিষা, খেসারি এবং রবি ভুট্টা।

এছাড়াও বোরো ধান ও গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, চীনাবাদাম এবং আখের জন্য বাংলা শস্য বীমা যোজনাতে আবেদন করা যাবে।

যে সমস্ত ডকুমেন্ট লাগবে তা হল

  1. কৃষকের আধার কার্ড,
  2. ভোটার কার্ড,
  3. জমির ডকুমেন্টস,
  4. ব্যাঙ্কের পাশবই,
  5. কেসিসি অ্যাকাউন্ট নাম্বার(যদি থাকে),
  6. কৃষক বন্ধু আইডি নাম্বার(যদি থাকে)।

কিভাবে আবেদন করবেন?

১) প্রথমে নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করবেন, এবং সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে নেবেন।

২) এরপরে, কৃষকের নাম,ঠিকানা, জমির বিবরণ উল্লেখ করুন ও ব্যাঙ্কের তথ্য উল্লেখ করে আবেদন ফর্মটি ফিলাপ করুন।

৩) এরপরে, উপরের সমস্ত ডকুমেন্ট জেরক্স করে আবেদন ফর্মের সাথে সেটিকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করে আসুন।

প্রয়োজনীয় লিঙ্ক

আবেদন ফর্মDownload

Leave a Comment