BSK Job Vacancy 2024: বাংলা সহায়তা কেন্দ্রে বিপুল কর্মী নিয়োগ, কীভাবে আবেদন? জানুন

BSK Job Vacancy 2024: রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইতিমধ্যেই যে সমস্ত প্রার্থীরা রয়েছেন সরকারি চাকরির অপেক্ষায় তাদের জন্য বড় সুখবর নিয়ে হাজির রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে নিয়োগ করা হচ্ছে পুরুষ এবং মহিলার। যারা অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।

কোথায় নিয়োগ করা হচ্ছে? শিক্ষাগত যোগ্যতা কী? বয়সসীমা কী চাওয়া হয়েছে? কীভাবে করবেন আবেদন? কীভাবে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া? সম্পূর্ণ বিস্তারিত রইল আমাদের এই প্রতিবেদনে।

পদের নাম এবং শূন্য পদের সংখ্যা কত?

জানা যাচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে বাংলা সহায়তা কেন্দ্রের হেড অফিসে কর্মী নিয়োগ শুরু হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? নিম্নলিখিত:

  • জেনারেল ম্যানেজার
  • ডেপুটি জেনারেল ম্যানেজার
  • প্রজেক্ট ডেপুটি জেনারেল ম্যানেজার
  • ফিনান্স ডেপুটি জেনারেল ম্যানেজার
  • ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস এক্সিকিউটিভ
  • প্রজেক্ট ম্যানেজার
  • ডেপুটি প্রজেক্ট ম্যানেজার
  • প্রজেক্ট এক্সিকিউটিভ
  • নেটওয়ার্ক এক্সিকিউটিভ

বয়সসীমা কী রাখা হয়েছে?

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থী ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছর। বিষয়ে আরো পুঙ্খানুপুঙ্খ জানতে অবশ্যই চাকরিপ্রার্থীকে ডাউনলোড করে নিতে হবে অফিশিয়াল নোটিফিকেশনটি।

বেতন সীমা কী রাখা হয়েছে?

সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে নিযুক্ত হবেন তাদের বেতন সীমা রাখা রয়েছে বিভিন্ন পোস্টে বিভিন্ন। কোন চাকরিপ্রার্থী কোন পোস্টে আবেদন করতে ইচ্ছুক এবং সেই পোস্টের জন্য কত বেতন রাখা হয়েছে তা জানতে অবশ্যই ডাউনলোড করে নিন অফিশিয়াল নোটিফিকেশনটি।

কীভাবে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া?

চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদেরকে ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে। চাকরিপ্রার্থীদের আবেদন করা ইমেইলের মধ্যে পৌঁছে যাবে ইন্টারভিউ এর তারিখ এবং ইন্টারভিউ এর ঠিকানা।

আরও পড়ুন: CLW Recruitment 2024: ৪৯২ শুন্যপদে বিনামুল্যে সরকারি প্রশিক্ষন, মাধ্যমিক পাশে

কীভাবে করবেন আবেদন?

প্রার্থীদের ইমেইলের মাধ্যমে আবেদন জানাতে হবে। বিজ্ঞপ্তি নিচে আবেদন পত্রটি প্রিন্ট আউট বার করে সেখানে প্রয়োজনীয় নথি সমস্ত কিছু নির্ভুলভাবে ফিলাপ করে, প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে একটি পিডিএফ বানিয়ে ইমেইলের মাধ্যমে সাবমিট করে দিতে হবে।

কোন ইমেইল আইডিতে সাবমিট করতে হবে?

  • career@wtl.co.in

আবেদনের শেষ তারিখ কী রয়েছে?

আগামী এপ্রিল মাসের ১৫ তারিখ রয়েছে আবেদনের শেষ তারিখ।