Food SI Exam 2024: Food SI পরীক্ষার রেজাল্ট কবে? কত কাট অফ? জেনে নাও

Food SI Exam 2024: চলতি মাসের ১৬ এবং ১৭ পশ্চিমবঙ্গের পাবলিক কমিশন আয়োজিত ফুড এস আই পরীক্ষা। ইতিমধ্যে এই ফুড এস আই পরীক্ষাকে ঘিরে সামনে উঠে এসেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ।

পরীক্ষা চলাকালীন ফোনের মাধ্যমে প্রশ্নপত্র এবং উত্তর পাচার থেকে শুরু করে উঠে এসেছে একাধিক অভিযোগ। এমনকি প্রশ্ন এবং উত্তর চড়া দামে বিক্রি করা হয়েছেও বলেও জানা গিয়েছে। মাত্র ৪৮০ টি শূন্যপদের উদ্দেশ্যে পরীক্ষা দিয়েছেন মোট ১৩ লক্ষ পরীক্ষার্থী।

রাজ্যের চাকরির বাজারে দুর্নীতি কম নয়। এই ঘটনা বহুবার প্রকাশ্যে এসেছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের তরফ থেকে দাবি তোলা হয়েছিল পরীক্ষা ক্যান্সেল করে দেওয়ার কথা। সমস্ত দিক খতিয়ে দেখে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আস্তে দেওয়া হয়েছিল তারা এই বিষয়ে ভেবে দেখবেন।

গত ১৯ এবং ২০ তারিখ পাবলিক সার্ভিস কমিশনের অফিস ঘেরাও করা হয়। সেখানে তারা স্বীকার করে নেন দুর্নীতির অভিযোগ। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয় তারা গভীরভাবে এই বিষয়টি নিয়ে ভেবে দেখবেন (Food SI Exam 2024)।

Food SI Exam 2024

আদৌ ফুড এসআই নিয়ে কোনরকম শিক্ষা পরবর্তীকালে হবে কিনা তা বিষয়ে জানা এখনো যায়নি! এরই মধ্যে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি রেজাল্ট ঘোষণা হতে পারে। অন্যদিকে গুজব ছড়াচ্ছে ভোটের আগেই প্রকাশ্যে আসবে এই রেজাল্ট।

এই প্রসঙ্গে পাবলিক সার্ভিস কমিশন থেকে কোন রকম ভাবে অফিশিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ তারা যেন কোনওভাবে বিভ্রান্ত হয়ে না পড়েন। ফুড এস আই এর যদি ফলাফল ঘোষণা করা হয়ে থাকে তবে সেটা জানা যাবে একমাত্র পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (Food SI Exam 2024)।

আরও পড়ুন: TCS Freshers Hiring 2024: TCS- এ ১১.৫ লাখের প্যাকেজ, প্রচুর ফ্রেশার নিয়োগ, কিভাবে আবেদন করবেন?

ছাত্র-ছাত্রীদের মাথায় রাখতে হবে বর্তমানে চলছে অনলাইনের যুগ। তাই যে কোন মাধ্যম থেকে পাওয়া খবর কে একেবারেই চোখ বুজে বিশ্বাস না করে অবশ্যই সেটা যাচাই-করণ করে নেওয়া দরকার। তবে কবে প্রকাশ্যে আসতে পারে ফুড এস আই এর রেজাল্ট? এ বিষয়ে আপাতত কিছুই বলা যাচ্ছে না।

আদৌ রি-এক্সাম হবে কিনা সেটাও রয়েছে তর্ক সাপেক্ষ পর্যায়!

Leave a Comment