EMRS Recruitment 2024: সরকারি প্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ করা হতে চলেছে বিপুল শূন্যপদে। ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস তার অফিসিয়াল ওয়েবসাইটে EMRS Recruitment 2024 নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনেছে। যেখানে চোখে পড়েছে প্রিন্সিপাল, পিজিটিং, হিসাব রক্ষক, জুনিয়র সেক্রেটারিয়েট, অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেনডেন্ট ইত্যাদি পদে নিয়োগ করা চলছে।
এর জন্য কী কী লাগবে প্রয়োজনীয় নথি? বয়স কী চাওয়া হয়েছে? কবে হবে পরীক্ষা? মোট কতগুলি শূন্য পদ রয়েছে? কীভাবে করবেন আবেদন? মোট কত ফি লাগবে? সব কিছুই বিস্তারিত রইল আজকে আমাদের এই প্রতিবেদনে।
মোট কতগুলি শূন্যপদ রয়েছে?
প্রকাশ্যে আসার বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে EMRS Recruitment 2024 শূন্য পদ রয়েছে ৩০ হাজারেরও বেশি।
কোন পদে নিয়োগ করা চলছে?
শিক্ষকতা এবং অশিক্ষক পদে নিয়োগ চলছে।
কীভাবে করবেন আবেদন?
যেকোনো চাকরিপ্রার্থী অনলাইনের মাধ্যমেই খুব সহজে আবেদন করতে পারবেন।
যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইছেন তাকে প্রথমে চলে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে। কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে। খুঁজে নিতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। সমস্ত প্রয়োজনীয় নথি দিয়ে পূরণ করতে হবে ফর্ম।
এরপর ধাপে ধাপে আপলোড করতে হবে পাসপোর্ট, সাইজের ছবি, স্বাক্ষর এবং সংশাপত্র। পেমেন্টের পাতায় যাওয়ার আগে অবশ্যই পি এম আর এস আবেদনপত্রের সমস্ত বিবরণ খুব ভালো করে চেক করে নিতে হবে চাকরিপ্রার্থীদের। বিভিন্ন ক্যাটাগরির জন্য রয়েছে বিভিন্ন আবেদন ফ্রি।
আবেদনপত্র খুব ভালোভাবে চেক করা হয়ে গেলে এবার ক্লিক করতে হবে শেষ বাটনে। এরপরেই স্ক্রিনে ভেসে উঠবে রেজিস্ট্রেশন নম্বর। একটা জায়গায় নোট করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সফলভাবে জমা দেওয়া হলে নিশ্চিতকরণ পৃষ্ঠার একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে।
আরও পড়ুন: WBP ASI Recruitment 2024: রাজ্য পুলিশে ১১৭৮ শূন্যপদে ASI নিয়োগ, অনলাইনে ফর্ম ফিলাপ শুরু
EMRS Recruitment 2024 এর জন্য আবেদন ফ্রি কত রাখা হয়েছে?
প্রধান পদের জন্য আবেদন ফ্রি রাখা হয়েছে প্রায় ২০০০ টাকা। এছাড়াও বিভিন্ন পদের বিভিন্ন আবেদন চার্জ রয়েছে। সাথে দিতে হবে অতিরিক্ত চার্জ প্রসেসিং ফি এবং জিএসটি।
কী কী প্রয়োজনীয় নথি লাগবে?
- উচ্চ মাধ্যমিকের মার্কশিট
- মাধ্যমিকের মার্কশীট
- জাতিগত প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজের ছবি
বয়স সীমা কী চাওয়া হয়েছে?
এখানে যেহেতু একাধিক পদে নিয়োগ করা হবে বিভিন্ন পদের জন্য রয়েছে বিভিন্ন বয়সসীমা। ওভারঅল দেখলে ন্যূনতম বয়সসীমা ৩০ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের শিথিলতা রয়েছে।
বেতন কাঠামো কী?
বিভিন্ন পদের জন্য রয়েছে বিভিন্ন বেতন কাঠামো। সর্বনিম্ন বেতন কাঠামো হল মাসিক ১৯৯০০ টাকা। সর্বোচ্চ বেতন হল ২,০৯,২০০ টাকা।