TCS Freshers Hiring 2024: TCS- এ ১১.৫ লাখের প্যাকেজ, প্রচুর ফ্রেশার নিয়োগ, কিভাবে আবেদন করবেন?

TCS Freshers Hiring 2024: চাকরি- প্রার্থীদের জন্য সুখবর। খুব শীঘ্রই নিয়োগ করা হতে চলেছে ভারতের অন্যতম বৃহত্তম কোম্পানিতে। সম্প্রতি এমনই জানিয়েছে টিসিএস। কোন মানুষেরই tcs কিংবা সরকারি চাকরির মত জায়গায় চাকরি করা স্বপ্ন থাকে।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনে টাটা কনসালটেন্সি সার্ভিস জানিয়েছে তারা ফ্রেশার্স নিয়োগ করতে চলেছে। যার সংখ্যাটা হবে অনেকটাই বড়। তবে এক্সাক্টলি মোট কতজনকে নিয়োগ করা হবে সেই সম্পর্কে এখনো কিছু জানায়নি এই সংস্থা (TCS Freshers Hiring 2024)।

TCS Freshers Hiring 2024

কীভাবে করতে হবে আবেদন? কতদিন ধরে চলবে আবেদন প্রক্রিয়া? কবে হবে পরীক্ষা? সবটাই বিস্তারিত রইল আজকের এই প্রতিবেদনে।

কতদিন চলবে আবেদন প্রক্রিয়া?

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত (TCS Freshers Hiring 2024)। ফ্রেশারদের অনলাইনে আবেদন করতে হবে নিয়োগের জন্য ওই উক্ত সময়ের মধ্যেই।

 

কবে পরীক্ষা হতে পারে?

পরীক্ষা হওয়ার কথা আছে আগামী ২৬ এপ্রিল। যদিও এদিন পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ এর কথা রয়েছে (TCS Freshers Hiring 2024)।

সেক্ষেত্রে পরীক্ষার দিনক্ষণ কিছুটা হেরফের হলেও হতে পারে। এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের। এই বিষয়ে অবশ্য ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে কিছু জানানো হয়নি অফিসিয়ালি।

 

নিয়োগ করা হবে কতজন ফ্রেশারকে?

নির্দিষ্টভাবে টিসিএসের তরফে কিছু জানানো হয়নি যে ২০২৪-২৫ অর্থবর্ষে কতজন ফ্রেশারকে চাকরি দেওয়া হবে। শীর্ষ মহলের তরফে দাবি, যত সংখ্যক অফার লেটার পাঠানো হবে, সেই সংখ্যাটা বেশ বড়সড়ই হবে (TCS Freshers Hiring 2024)।

গত অর্থবর্ষে অর্থাৎ ২০২৩-২৪ এ মোট ৪০,০০০ ফ্রেশারকে নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার পক্ষ থেকে। সেই পরিস্থিতিতে এবার আরও বেশি ফ্রেশারকে নিয়োগ করা হতে পারে, এমনটাই অনুমান করছে সংশ্লিষ্ট মহলের সবাই।

আরও পড়ুন: WBP ASI Recruitment 2024: রাজ্য পুলিশে ১১৭৮ শূন্যপদে ASI নিয়োগ, অনলাইনে ফর্ম ফিলাপ শুরু

 

নিয়োগ সংক্রান্ত বিষয়ে কি জানানো হয়েছে?

গত ডিসেম্বরেই টিসিএসের প্রধান হিউম্যান রিসোর্স অফিসার অর্থাৎ এইচ আর ডিপার্টমেন্টের হেড মিলিন্দ লাক্কাড় বলেছিলেন, আগামী বছর অর্থাৎ (২০২৪-২৫ অর্থবর্ষ জন্য ক্যাম্পাসিংয়ের (ক্যাম্পাস হায়ারিং) প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।

টিসিএসে যোগ দেওয়ার বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্ষেত্রে ফ্রেশারদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। কতজন ফ্রেশারকে নতুন অর্থবর্ষে ঠিক নিয়োগ করা হবে, বেশ কঠিন কাজ সেটা নির্দিষ্টভাবে বলে দেওয়া। টিসিএসের প্রধান হিউম্যান রিসোর্স অফিসার সেই সংখ্যাটা ‘বড়সড়’ হবে বলে আশ্বাস দিয়েছেন (TCS Freshers Hiring 2024)।

Leave a Comment