WBMSC Recrutiment 2024: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের পৌরসভা থেকে প্রচুর শূন্যপদে সম্প্রতি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রাজ্যের যেকোন নাগরিক, পুরুষ কিংবা মহিলা, সবাই আবেদন জানাতে পারবেন।
এখানে কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা কি রয়েছে? সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করছি। এরকম বিভিন্ন সরকারি ও প্রাইভেট চাকরির জেনুইন আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন থাকুন।
WBMSC Recrutiment 2024
পদের নাম
এখানে যেই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, তা হল- স্যানিটারি ইন্সপেক্টর।
মোট শুন্যপদ
এখানে সবমিলিয়ে মোট ১৯ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা
আবেদন করতে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়মানুসারে SC/ST কাস্টের প্রার্থীরা ০৫ বছর এবং OBC কাস্টের ছেলেমেয়েরা ০৩ বছর বয়সের উর্ধসীমায় ছাড়া পাবেন।
মাসিক বেতন
এখানে যদি আপনি চাকরি পান তাহলে, প্রতিমাসে ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা এখানে (WBMSC Recrutiment 2024) আবেদন করতে চাইছেন, তাদেরকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি, সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ইন্সপেক্টরশিপ এ ডিপ্লোমা ডিগ্রী থাকলে আবেদনযোগ্য। এই বিষয়ে আরও জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি
ডাটা এন্ট্রি পদে প্রার্থী বাছাই করা হবে দুটি ধাপের মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। যারা এই পরীক্ষায় সফল হবেন তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের এখানে (WBMSC Recrutiment 2024) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে, এই প্রতিবেদনের নীচের লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল পোর্টালে ভিজিট করতে হবে। তারপরে, আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি নির্ভুলভাবে পুরন করুন। এরপরে, প্রয়োজনীয় নথি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে। সবশেষে, ফর্মটি ফাইনাল সাবমিট করে, সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে রাখবেন।
WBMSC Recrutiment 2024
গুরুত্বপূর্ন তারিখ
| আবেদন শুরু | আবেদন চলছে |
| আবেদন শেষ | ১৯শে এপ্রিল ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
| অফিশিয়াল ওয়েবসাইট | www.mscwb.org |
| অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |