Forest Guard Job Recruitment 2024: ফরেস্ট গার্ড নিয়োগ ৪১৪টি শুন্যপদে, HS পাশে আবেদন শুরু হল

Forest Guard Job Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বন দপ্তরে নতুন করে ফরেস্ট গার্ড পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। যেখানে রাজ্য তথা ভারতীয় নাগরিক, পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবেন।

কিভাবে এখানে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মাসিক বেতন, বয়সসীমা, শুন্যপদ কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি। এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ুন তাহলে সব বুঝতে পারবেন। চলুন শুরু করি

 

Forest Guard Job Recruitment 2024

পদের নাম ও ভ্যাকান্সি

এখানে মোট ২টি আলাদা আলাদা পোষ্টে নিয়োগ চলছে। ১) Forest Guard – যেখানে সবমিলিয়ে মোট ৩৩০টি ভ্যাকান্সি রয়েছে। ২) Forester -I পদে মোট ৮৪টি ভ্যাকান্সি আছে। দুটি পদ মিলিয়ে মোট ৪১৪টি শুন্যপদে নিয়োগ করা হচ্ছে।

পদের নাম শুন্যপদ
Forest Guard 330
Forester -I 84
Total 414

মাসিক মাইনে

এখানে যদি আপনি চাকরি পান তাহলে প্রতিমাসে ১৪,০০০ টাকা থেকে ৪৯,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন।

বয়সসীমা

এখানে আবেদন করতে চাইলে প্রার্থীর নুন্যতম ১৮ বছর বয়স হতে হবে। এছাড়া, সরকারি নিয়মানুসারে SC/SCT/OBC/PWD কাস্টের আবেদনকারীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

১) Forest Guard পদে আবেদন করতে চাইলে, প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে থাকতে হবে।

২) Forester -I পদের বেলায় যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।

 

আবেদন পদ্ধতি

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে এখানে (Forest Guard Job Recruitment 2024) অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রতিবেদনের নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ ও আবেদন ফর্ম ডাউনলোড করুন। এরপরে, আবেদন ফর্মটি A4 পেপারে প্রিন্ট করে, সঠিকভাবে ফিলাপ করে, তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট এটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসুন।

আবেদন ফি- সাধারন এবং OBC প্রার্থীদেরকে ১৫০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

 

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু এখনও চলছে
আবেদনের শেষ তারিখ ০৩.০৪.২০২৪

 

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি Download Pdf
আবেদন ফর্ম Download Pdf

Leave a Comment