Open Book Exam: বর্তমানে সবকিছুতেই লেগেছে নতুনত্বের ছোঁয়া। একের পর এক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দিকে। পড়াশোনা হোক কিংবা অন্য কিছু অভিনব উদ্যোগ তাক লাগাচ্ছে প্রত্যেককেই। সম্প্রতি বই খুলে পরীক্ষার নেওয়ার ভাবনা চিন্তা করেছে সিবিএসই বোর্ড।
Open Book Exam
বেশ কিছু বছর আগে ইতিমধ্যেই এই ভাবনা চিন্তার ওপর কাজ করেছিল সিবিএসই বোর্ড। সেই সময় যদিও শিক্ষকমহল থেকে শুরু করে অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা কোনওভাবেই এই ভাবনার সমর্থন করতে পারেনি। বিগত দু’বছর পরীক্ষা নেওয়া হলেও এই পদ্ধতি বন্ধ করতে বাধ্য হয়েছিল সিবিএসসি বোর্ড।
আবার একবার একই পথে হাঁটতে চলেছে সিবিএসসি বোর্ড। তাদের কথা অনুযায়ী যখন বিজ্ঞানের মতো সাবজেক্ট যেমন অংক বা যে সমস্ত বিজ্ঞানের অংক রয়েছে। সেই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষার্থীর সামনে খুলে দেওয়া থাকবে তার বই। তবে এক্ষেত্রে প্রশ্নের ধরণ কিছুটা আলাদা থাকবে।
সাধারণত সব পরীক্ষায় পরীক্ষার্থীদের স্মৃতিশক্তির পরীক্ষা নেওয়া হয়। এক্ষেত্রে স্মৃতিশক্তি নয় বরং পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। মূল্যায়ন এবং বিশ্লেষণের ওপর। তাদের চেনা প্রশ্নই থাকবে বিশ্লেষণাত্মক। যার ফলে তীক্ষ্ণ বুদ্ধি এবং মেধা কাজে লাগিয়ে দিতে হবে প্রশ্নের উত্তর। চলতি বছরের শেষের দিকে যখন সিবিএসসি বোর্ডের পরীক্ষা নেওয়া হবে তখনই এই নিয়মে নেওয়া হবে বলেই জানা গিয়েছে।
বই খুলে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হয়েছে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের। বই খুলে পরীক্ষা নেওয়া হবে বিজ্ঞান বিষয়ক সাবজেক্ট এর ওপর।
যদিও এরপরেও পরীক্ষায় বই নিয়ে বসার উপরে অনেক বিরূপ মন্তব্য এবং প্রতিক্রিয়া দেখা যাবে। তবে সিবিএসসি বোর্ডের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে এই বিরূপ মন্তব্যকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায়। পরীক্ষার্থীদের মানসিক চাপ কিছুটা কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছে। তবে ভবিষ্যতে কতটা কাজ করবে এই পদ্ধতি? তার সঠিক উত্তরের জন্য অপেক্ষা করতে হবে সঠিক সময়ের।