LPG Gas Cylinder Price: প্রত্যেকদিনই বেড়ে চলেছে মূল্য বৃদ্ধির মতো ঘটনা। যার জন্য ইতিমধ্যে অতিষ্ঠ হয়ে গিয়েছেন মধ্যবিত্তরা। যত সময় গড়াচ্ছে ততই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বাড়ছে রান্নার গ্যাসের দাম।
বাজার হয়ে উঠছে অগ্নিমূল্য। বাজারের এই অভিশাপ নাজেহাল অবস্থা করেছে মধ্যবিত্তদের। তবে ইতিমধ্যেই প্রত্যেক দিনই প্রায় খবরের শিরোনামে দেখা যায় এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির কথা। যা রীতিমতো কাল ঘাম ছুটিয়ে দেয় মানুষ। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে ছিল 200 টাকা।
LPG Gas Cylinder Price
যদি এবার আপনি শোনেন মাত্র 428 টাকায় আপনি কিনতে পারবেন আপনার রান্নার গ্যাস সিলিন্ডার! কি নিশ্চয়ই অবাক হচ্ছেন তো? তবে এটা সম্পূর্ণ সত্যি।
কেন্দ্রীয় সরকার 200 টাকা গ্যাস সিলিন্ডারের দাম কমানোর পর গোয়া সরকার করেছেন বড়সড়ো ঘোষণা। গোয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্দয় অন্ন যোজনার কার্ডধারীরা মাত্র 428 টাকায় কিনতে পারবেন গ্যাস সিলিন্ডার।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী শিরোপদ ওয়াই নায়েক পানাজিতে এলপিজি সিলিন্ডার গ্যাস রিফলিং এর জন্য মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তা প্রকল্প শুরু করেছেন ইতিমধ্যে।
রাজ্যের অন্তর্দায় অন্ন যোজনা কার্ড ধারীদের সিলিন্ডারের রাজ্য সরকারের 275 টাকা ভর্তুকি দেওয়া হবে প্রত্যেক সিলিন্ডার পিছু। তবে নিশ্চয়ই ভাবছেন যে কীভাবে 428 টাকায় গ্যাস পাওয়া যাবে! দেওয়া হল সেই হিসাব।
How To Get LPG Cylinder Just at Rupees 428
কেন্দ্রীয় সরকার 200 টাকা গ্যাসের দাম কমানোর পর 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে পানা জিতে রয়েছে 903 টাকা। ঠিক একই সময়ে দক্ষিণ গোয়ায় সিলিন্ডারের দাম এখনও পর্যন্ত রয়েছে 917 টাকা।
যদি 903 টাকার পরিপ্রেক্ষিতে দেখা হয় তাহলে উজ্জ্বলা প্রকল্প থেকে 200 টাকা এবং সরকারের কাছ থেকে মোট 275 টাকা ভর্তুকি হিসাবে পাওয়ার পরে গ্যাস সিলিন্ডারের দাম হবে 428 টাকা। এই ভাবেই সাধারণ মানুষ 428 টাকায় গ্যাস কিনতে পারবেন।