Blue Aadhar Card: বাতিল পুরনো আধার কার্ড, ব্লু আধার বানাতে হবে সবাইকে? বিস্তারিত জানুন

Blue Aadhar Card: বর্তমানে মানুষের আধার কার্ড ছাড়া এক মুহূর্তও চলে না। যেকোনো ব্যাংকের কাজ হোক কিংবা অন্য কোন কাজ বর্তমানে আধার কার্ড হয়ে উঠেছে এক অপরিহার্য অংশ। তবে আপনি কি জানেন এবার ব্লু আধার কার্ড করতে হবে!

আধার কার্ডকে বর্তমানে কাজে লাগানো হয় সবকিছুর মাধ্যম হিসেবে। সম্প্রতি চর্চা চলছে ব্লু আধার কার্ড নিয়ে। অনেকেই ভাবছেন এবার হয়তো তাদের করাতে হতে পারে ব্লু আধার কার্ড।

ইতিমধ্যেই বহু মানুষ নোটিশ পেয়ে গিয়েছেন আধার কার্ড বাতিলের। যদিও আধার কার্ড (Blue Aadhar Card) সংস্থা ইউআইডিএআই এর তরফে জানানো হয়েছে যেহেতু আপগ্রেডেশনের কাজ চলছে তাই এরকম ভুল হয়ে গিয়েছে। আসলে কারোর আধার কার্ড বাতিল করা হয়নি!

এই Blue Aadhar Card কী?

এই ব্লু আধার কার্ড কাজে লাগে নবজাতকদের জন্য। আসলে ২০১৮ সালে আধার কার্ড অথোরিটি শুরু করেছিল ব্লু আধার কার্ডের ব্যবস্থা। এর আগে পর্যন্ত কোনওরকম সদ্যোজাত বা পাঁচ বছর বা কম বয়সীদের আধার কার্ড লাগত না। সম্প্রতি শিশুদের জন্যও এখন আধার কার্ড বাধ্যতামূলক হয়ে গিয়েছে।

ব্লু আধার কার্ডের জন্য কী কী লাগবে?

  • জন্ম শংসাপত্র
  • পরিচয় এবং ঠিকানার প্রমাণ
  • সন্তানের একটি সাম্প্রতিক ছবি
  • সন্তানের স্কুল আইডি (যদি থাকে)।

Application Process for Blue Aadhaar Card

১) UIDAI ওয়েবসাইট তালিকা দেখে যেতে হবে এলাকার কাছাকাছি কোন আধার কার্ড কেন্দ্রে।

২) সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় কাগজপত্র।

৩) কেন্দ্রে গিয়ে, একটি আধার তালিকাভুক্তি ফর্ম পূরণ করতে হবে। কেউ UIDAI ওয়েবসাইট থেকে আগেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন যে কেউ, তাহলেও চলবে।

৪) এবার তালিকাভুক্তি অপারেটর সন্তান একটি ছবি তুলবেন।

৫) তালিকাভুক্তি অপারেটরের কাছে জমা দিতে হবে সেই পূরণ করা ফর্ম এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস।

৬) শিশুদের জন্য তালিকাভুক্তি আইডি (EID) সহ একটি স্বীকৃতি স্লিপ দেওয়া হবে ওই বিশেষ অফিস থেকেই।

যার সাহায্যে অনলাইনে ঘরে বসে বসেই আপনার শিশুর জন্য ব্লু আধার কার্ড আবেদন এর অবস্থার ট্র্যাক রাখা যাবে EID এর মাধ্যমে।