Money Making Tips: প্রতি মাসে নিশ্চিত আয় করুন 1 লাখ টাকা, টাকা সুরক্ষিত রাখুন এইভাবে

Money Making Tips: বর্তমানে প্রত্যেক মানুষই নিজেদের বর্তমান সময় থেকে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত হয়ে থাকেন। পরবর্তীতে অবসর জীবনে কীভাবে নিশ্চিন্তে কাটানো যায় এটাই থাকে তাদের মূল লক্ষ্য। তখন আদৌ হাতে পর্যাপ্ত টাকা থাকবে কিনা কীভাবে চালাবেন সংসার সমস্ত বিষয় তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

Money Making Tips

যত দিন যাচ্ছে তত বাড়ছে বিভিন্ন জিনিসপত্রের দাম। সংসার খরচ এবং বিভিন্ন চাহিদা মিলিয়ে প্রত্যেক মাসে এক লক্ষ টাকা জোগাড় করতে পারলে আপাতত মানুষের চিন্তা নেই। একেবারে পায়ের উপর পা তুলেই কাটানো যাবে অবসর জীবন। কিন্তু কীভাবে!

এক্ষেত্রে ধরে নেওয়া যাক একজন ব্যক্তির বয়স 45 বছর। তার ফিক্স ডিপোজিট করা রয়েছে 1.2 কোটি টাকার। ৪৫ লক্ষ টাকার ইকুইটি ফান্ড এবং ৪২ লক্ষ টাকার অ্যাসূইউট ভ্যালু অন্যান্য ইকুইটিতে রয়েছে বিনিয়োগ করা। এছাড়া সেই ব্যক্তি 10 লাখ টাকার দুটো এলআইসি পলিসি কিনে রেখেছেন। তার নেই কোনও বাড়ি ভাড়ার ঝামেলা।

সেই ব্যক্তি এখন চাইছেন আর পাঁচ বছর নিশ্চিন্তে চাকরি করে অবসর নিতে। এবার প্রশ্ন আসতেই পারে কীভাবে প্রতিমাসে এক লাখ টাকা তিনি জমাতে পারবেন!

এই সম্পর্কে ফ্রেন্ডফিক্স রিসার্চ এন্ড এনালিটিক্সের প্রবোলিন বাজপায়ী জানিয়েছেন, ইতিমধ্যেই তার রয়েছে যথেষ্ট সঞ্চয়। তবে অবসর গ্রহণের সময় সঞ্চয়কে খুব ভালোভাবে ইউটিলাইজ করা দরকার। বর্তমানে সেই ব্যক্তির পোর্টফোলিওয়ে আপাতত রয়েছে ১.২ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ৫০ লাখ টাকা ইক্যুইটি এবং ৬২ লাখ টাকা ইনস্যুরেন্স লিঙ্কড প্রোডাক্ট।

যদি এখন সেই ব্যক্তি শতাংশ হারে মূল্য ছয় এবং সাত শতাংশ হারে পরবর্তী রিটার্ন পাবেন এটা ধরে নেওয়া হয়, তাহলে তিনি নিশ্চিন্তে অবসর কাটাতে পারবেন ৩.৬ কোটি টাকা নিয়ে। যদি মিউচুয়াল ফার্ম থেকে মাসিক সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান এর মাধ্যমে নেওয়া যেতে পারে টাকা, তাহলে এতে ৯ শতাংশ বৃদ্ধি ধরে নেওয়া প্রয়োজন।

অবসর গ্রহণের সময় দীর্ঘমেয়াদি ইকুইটি বিনিয়োগ এবং হঠাৎ প্রয়োজনের জন্য তৈরি করা উচিত ফান্ড। এক্ষেত্রে চার কোটি টাকা নিরাপদ থাকতে পারে। ফিক্সড ডিপোজিটে বরাদ্দ কমিয়ে হাইব্রিড ফান্ডে ৫০ লক্ষ টাকা অবধি বিনিয়োগ করা যেতে পারে।