HS Exam 2025: শুরু হয়ে গিয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গতকাল ১৬ ই ফেব্রুয়ারি হয়ে গিয়েছে প্রথম দিনের পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর পর থেকেই দেখা গিয়েছে একাধিক সমস্যার সম্মুখে পড়েছেন পড়ুয়ারা। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্যার কথা মাথায় রেখেই আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একাধিক পরিবর্তনের চিন্তাভাবনা করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরিকল্পনার রূপায়ণ হলে আর থাকবে না কোনও রকম ভুলের আশঙ্কা।
HS Exam 2025 rule changed
উচ্চ মাধ্যমিক ২০২৫ (HS Exam 2025) থেকে আসছে একাধিক নতুন নিয়ম। যা ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন ভট্টাচার্য। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, পরের বছর থেকে উত্তরপত্রে নতুন সিরিয়াল নম্বর ও থাকবে (HS Exam 2025)। পরীক্ষার্থীদের সিট কোথায় পড়েছে আগামী বছর থেকে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম সহ তা বড় বড় করে উল্লেখ করা থাকবে।
চলতি বছরের উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের অভিজ্ঞতা সঞ্চয় করেই এই পরিকল্পনা গ্রহণ করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেটাও তিনি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে কিছু পরীক্ষার্থী যেখানে সিট পড়েছিল সেখানে না গিয়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। যদিও সেক্ষেত্রে পরীক্ষার্থীদের কোনওরকম দোষ ছিল না। তাদের স্কুল থেকেই সংশ্লিষ্ট পড়ুয়াদের চালনা করা হয়েছিল সেই বিশেষ দিকে।
এই পরিস্থিতি মাথায় রেখেই আগামী বছর উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ডে উল্লেখ করা হবে কোন পড়ুয়ার কোন স্কুলে সিট পড়েছে। যেভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সব বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে লেখা থাকে সেই রকম ভাবেই লেখা থাকবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেও। উচ্চমাধ্যমিকে প্রত্যেক পড়ুয়াদের জীবনের দ্বিতীয় পরীক্ষা হিসেবে গণ্য করা হয়ে থাকে। এই উচ্চমাধ্যমিকের ভালো নির্বাচন করে দেন ভবিষ্যতে পড়ুয়ারা কোন ক্ষেত্রের দিকে পা বাড়াবেন। এই জায়গায় যদি এমন বিভ্রান্তি দেখা যায় খুব স্বভাবতই তাদের মনোবল নষ্ট হয়।