Post Office Savings Schemes: বরাবরই সাধারণ মানুষের কথা মাথায় রেখে পোস্ট অফিসের তরফ থেকে আনা হয় দুর্দান্ত কিছু স্কিম। এই স্কিমগুলিতে বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে প্রদান করা হয় একাধিক সুবিধা। প্রত্যেক মানুষই আজকাল নিজের জমানো টাকা সঞ্চয় করার দিকে ঝুঁকছেন। অনেকেই বুঝে উঠতে পারেন না সঠিক কোন জায়গায় সঞ্চয় করা উচিত।
সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছেন রোজভ্যালি সারদা কাণ্ডের মতো ফ্রড বিভিন্ন ঘটনা। যে কারণেই সঠিক সিদ্ধান্ত নিতে ভয় পান আজ প্রত্যেকেই। অনেকেই জানেন না সরকার প্রদত্ত পোস্ট অফিসের বেশ কিছু স্কিম রয়েছে যা ভরসা করা যায় চোখ বন্ধ করেই।
বিশেষ করে যে সব মানুষ স্বল্প সময়ে বিনিয়োগ করে ভালো উপার্জন করতে ইচ্ছুক তাঁদের জন্যই পোস্ট অফিস নিয়ে এসেছে একটি দুর্দান্ত স্কিম।
| Name Of Post Office Savings Schemes | Post Office Savings Scheme |
| Annual interest of Post Office Savings Schemes | 04% |
| Account type | Single OR Joint |
| Amount of investment | Minimum ৫০০। (এক্ষেত্রে অ্যাকাউন্টে সর্বোচ্চ পরিমাণ টাকা জমা করার সীমা নেই।) |
All information needed to know
- এই স্কিমে অ্যাকাউন্টের সুদ প্রতি মাসের ১০ তারিখে এবং মাসের শেষ তারিখ হিসাবে অ্যাকাউন্টে থাকা টাকার ভিত্তিতে হিসাব করা হয়।
- সুদের হার অ্যাকাউন্টে জমা করা হয় প্রত্যেক আর্থিক বছরের শেষে।
- ১০,০০০ টাকা পর্যন্ত সুদ করমুক্ত হয়।
- অ্যাকাউন্টে নূন্যতম অর্থ যদি ৫০০ টাকা না থাকে তাহলে ৫০ টাকা চার্জ কাটা হয়।
- অ্যাকাউন্ট অটোমেটিক বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্টের ব্যালান্স পুরোপুরি শূন্য হয়ে গেলে।
- বিনিয়োগকারী ব্যক্তি হঠাৎ অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিলে বন্ধের আগের মাসে অ্যাকাউন্টে থাকা ব্যালান্সের উপর সুদের টাকা পাবেন।
- এই অ্যাকাউন্ট থেকে মাত্র ৫০ টাকা তোলা যেতে পারে। তবে ৫০০ টাকার কম থাকলে তোলা সম্ভব নয়।
Other benefits of the scheme
- চেকবুক।
- ইব্যাঙ্কিং/ মোবাইল ব্যাঙ্কিং।
- অটল পেনশন যোজনা (APY)।
- প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা (PMSBY)।
- প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)।