পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য দারুন বড় সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করলেন, যার নাম – ‘জনসংযোগ কর্মসূচী’ । এই প্রকল্পে কি সুবিধা পাবেন? কারা আবেদন করতে পারবেন? কোথায় আবেদন করবেন? সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে জানাব।
জনসংযোগ কর্মসূচী প্রকল্প কি?
দুয়ারে সরকার ক্যাম্প বা পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে যেমন পশ্চিমবঙ্গের বাসিন্দারা যেকোন সরকারি প্রকল্পে আবেদন করে সুবিধা নিতে পারে, এই জনসংযোগ কর্মসূচী ঠিক একই রকমের প্রকল্প। আপনি যেকোন প্রকল্পে আবেদন করেও যদি, তার সুবিধা না পান, তাহলে এই জনসংযোগ কর্মসূচী প্রকল্পে অভিযোগ জানিয়ে, সেই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
মানে ধরুন আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, কিন্তু তার টাকা/ভাতা পাচ্ছেন না। তাহলে আপনি কোথায় যোগাযোগ করবেন? এতদিন পর্যন্ত আপনাকে এর জন্য ব্লক/BDO অফিসে যেতে হত, কিন্তু এখন এই জনসংযোগ কর্মসূচী প্রকল্পে আপনি আবেদন করবেন, আর ব্লক/BDO অফিসে যেতে হবে না।
জনসংযোগ কর্মসূচী প্রকল্প কোথায় হবে?
১) আপনার পোলিং স্টেশনে এই প্রকল্প হবে, আপনাকে সেখানে গিয়ে আবেদন করতে হবে, যেকোন প্রকল্পে।
২) রাজ্য সরকারের তরফ থেকে ৩ জন অফিসার বসবে, আপনার পোলিং স্টেশনে এই প্রকল্পে।
৩) যদি আপনি রাজ্য সরকারের কোন প্রকল্পে আবেদন করে থাকেন, এবং সেই প্রকল্পের সুবিধা না পান, তাহলে আবার নতুন করে জনসংযোগ কর্মসূচীতে আবেদন করে, সেই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
কি কি সুবিধা পাবেন এই প্রকল্পে?
রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা আপনি জনসংযোগ কর্মসূচীতে পাবেন। যেমন লক্ষীর ভান্ডার, কৃষকবন্ধু, কাস্ট সার্টিফিকেট, জমির পাট্টা, স্বাস্থ্যসাথী কার্ড, মেধাশ্রী, শিক্ষাশ্রী, তপশীলি বন্ধু, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, মানবিক প্রকল্প, বৃদ্ধ ভাতা, রুপশ্রী, বিধবা ভাতা ইত্যাদি।
প্রয়োজনীয় লিঙ্ক
| প্রকল্পের লিস্ট | Click Here |