WBMDFC Job Fair 2024: রাজ্যে চাকরির মিলন মেলা ২০২৪, মাধ্যমিক/HS পাশে আবেদন চলছে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। WBMDFC Job Fair 2024 চালু হতে চলেছে খুব শীঘ্রই। এই চাকরির মেলাতে, পশ্চিমবঙ্গের সব জেলা থেকে, ছেলে ও মেয়ে বিনামুল্যে আবেদন করে একটি প্রাইভেট সংস্থায় ভালো বেতনের চাকরি পেতে পারে।

কিভাবে এই জব ফেয়ারে আবেদন করবেন? কবে জব ফেয়ার অনুষ্ঠিত হবে? কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে? মাইনে কত? কাদের এখানে আবেদন করা উচিত সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি এই প্রতিবেদনে। চলুন জেনে নিই…

 

জব ফেয়ার কি? (WBMDFC Job Fair 2024)

চাকরিপ্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময়ে চাকরির মিলন উৎসব চালু করে। যেখানে বেকার ছেলে মেয়েরা এক জায়গায়, এক ছাদের তলায় আলাদা আলাদা প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে, একটি চাকরি পেতে পারে। এখানে কোনো প্রকার টাকা-পয়সা লাগে না।

WBMDFC – West Bengal Minorities’ Development and Finance Corporation – এর পক্ষ থেকে প্রতিবছরই এই জব ফেয়ার করা হয়। 

 

জব ফেয়ার কবে অনুষ্ঠিত হবে?

২৬.০১.২০২৪ তারিখ থেকে ৩০.০১.২০২৪ তারিখ পর্যন্ত এই জব ফেয়ার চলবে।

 

কোন লোকেশনে জব ফেয়ার হবে?

 

শিক্ষাগত যোগ্যতা (WBMDFC Job Fair 2024)

এখানে (WBMDFC Job Fair 2024) আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নুন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। এছাড়া, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন, ITI, পলিটেকনিক পাশ করা প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।

 

বয়স

নুন্যতম ১৮ বছর হলেই এখানে আবেদন করতে পারবেন। সর্বচ্চ ৩০/৩৫ বছর পর্যন্ত বয়সসীমা থাকতে হবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এখানে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারে।

 

কি কি কোম্পানিতে চাকরি পাওয়া যায়?

ভারতের সমস্ত বড় বড় কোম্পানি এখানে (WBMDFC Job Fair 2024) আসে, তাদের কোম্পানির জন্য ক্যান্ডিডেট কে চাকরি দিতে। এর মধ্যে যে সেক্টর গুলো এখানে আসে, সেগুলো হল- 

 

আবেদন পদ্ধতি (WBMDFC Job Fair 2024 Form Fillup)

ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১) প্রথমে, WBMDFC- এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, 

২) এরপরে, Milan Utsav 2024 অপশনে ক্লিক করতে হবে, 

৩) তারপরে, Application For Job Fair অপশনে ক্লিক করে, যেই সেক্টরে আবেদন করতে চান, সেইটি বাছাই করতে হবে।

৪) পরবর্তী ধাপে মোবাইল নম্বর এবং OTP এর সাহায্যে ফর্মটি ফিলাপ করতে হবে।

৫) ফর্ম ফিলাপ করার সময় নাম, ফোন নম্বর, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার বিবরন সঠিকভাবে ফিলাপ করবেন। এবং নিজের এককপি বায়োডাটা 1mb-এর মধ্যে আপলোড করবেন।

৬) ফর্ম ফিলাপ হয়ে গেলে সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন, জব ফেয়ারে ইন্টারভিউ দিতে যাবার সময় এই একনলেজমেন্ট স্লিপ দেখাতে হবে।

 

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ০৩.০১.২০২৪
আবেদন শেষ ১৩.০১.২০২৪
জব ফেয়ার শুরু ২৬.০১.২০২৪
জব ফেয়ার শেষ ৩০.০১.২০২৪