Yogashree Prakalpo: যোগ্যশ্রী প্রকল্প কি? কি কি সুবিধা পাবেন? কারা আবেদন করতে পারবে? A to Z

Yogashree Prakalpo: আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করলেন যার নাম যোগ্যশ্রী। যার ফর্ম ফিলাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

কি এই প্রকল্প? এই প্রকল্পে কি কাজ হবে? কারা আবেদন করতে পারবে? সমস্ত কিছু A টু Z আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি। এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ুন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন।

যোগ্যশ্রী প্রকল্প কি?

তফশিলি জাতি ও আদিবাসী পড়ুয়াদের JEE, NEET ও WBJEE-র পরীক্ষা এবং সরকারি চাকরির পরীক্ষার জন্য বিনামুল্যে প্রশিক্ষন দেওয়া হবে। যাদের কোচিং-এ পড়ার মতো অবস্থা নেই, তাদের বিনামুল্যে পরীক্ষার প্রস্তুতি করানো হবে। যাতে তারা খুব সহজেই পরীক্ষা পাশ করে যেতে পারে।

JEE, NEET ও WBJEE-র পরীক্ষার জন্য প্রশিক্ষণ

১) প্রকল্পটি গত দু’বছর ধরে চালু রয়েছে। রাজ্যজুড়ে বছরে ৩৬টি সেন্টারে ১৪৪০ জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে।

২) গত দু’বছরে ২৮৮০ জন ছাত্রছাত্রীর মধ্যে ২২৫৪ জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে। ৮ জন আইআইটি-তে, ১৪ জন NIT-তে, আইআইআইটিতে ৫ জন ও ৩৪ জন এমবিবিএস বা বিডিএস-এ ভর্তি হয়েছে।

৩) এই বিপুল সাফল্যে উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটিকে পরিবর্ধিত করছে এবং প্রশিক্ষণের সময় ১৯৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৩২০ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে।

৪) এই প্রকল্পের মাধ্যমে ২০২৪ সাল থেকে ৫০-টি কেন্দ্রে ২০০০ তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে

আবেদন প্রক্রিয়া

JEE, NEET ও WBJEE-র পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিতে চাইলে বর্তমানে অনলাইনে আবেদন (www.wbbcdev.gov.in) শুরু হয়ে গেছে।

সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ:

১) ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধাসামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে Group- B, C এবং D পদে নিয়োগের জন্য প্রাক-পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান ।

২) ৩০০ ঘণ্টার এবং ৬ মাসব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেনি কল্যাণ বিভাগ।

৩) প্রতিদিন ৪ ঘণ্টা করে সপ্তাহে তিনদিন ক্লাসের সুব্যবস্থা।

৪) প্রতিটি জেলায় ২টি করে সেন্টার গঠন

৫) প্রথম বছর ২৩টি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর দু’টি করে মোট ৪৬টি সেন্টারে মোট ২৩০০ জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া

সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ নেবার ফর্ম ফিলাপ শুরু হবে ফেব্রুয়ারি ২০২৪ থেকে। 

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload Now
এপ্লাই লিঙ্কClick Here

Leave a Comment