New Aadhar Card Download – নমস্কার বন্ধুরা । এখন থেকে কেন্দ্র সরকারে নতুন আধার কার্ড জারি করল। এই নতুন আধার কার্ডে অনেককিছু যুক্ত করা হয়েছে, আবার কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন, তাহলে সবকিছু বিস্তারিত জানতে পারবেন।
সাথে এও বলে দেব, যে কিভাবে এই নতুন আধার কার্ড (New Aadhar Card Download 2024) ডাউনলোড করবেন, বাড়িতে বসে একদম বিনামূল্যে। চলুন শুরু করা যাক।
নতুন এই নতুন আধার কার্ডটি দেখতে কেমন?
(New Aadhar Card Download 2024) নতুন এই নতুন আধার কার্ডটি দেখতে একদম পুরোনো আধার কার্ডের মতই, তবে নতুন কিছু ডিটেইলস এবং নিয়ম যুক্ত করা হয়েছে।
কি কি ডিটেইলস যুক্ত হয়েছে?
১) প্রথমত, এখানে VTC বলে একটি অপশন যুক্ত হয়েছে, যেটি আপনি আধার কার্ডের একদম উপরে, এড্রেস সেকশনে দেখতে পাবেন।
২) এরপরে, Qr Code, VID Number যুক্ত হয়েছে,
৩) আধার কার্ডে প্রথম পাতায় দেখুন, Aadhaar No Issued Date অপশন যুক্ত হয়েছে,
৪) আধার কার্ডে পেছনের পাতায় দেখুন, Details As On অপশন যুক্ত হয়েছে, যার মানে আপনি আধার কার্ড লাস্ট কবে আপডেট করেছেন, সেই ডেট অনুযায়ী আধার কার্ডে আপনার তথ্য শো করবে।
নতুন কি নিয়ম যুক্ত হয়েছে?
(New Aadhar Card Download 2024) আধার কার্ডে প্রথম পাতায় দেখুন, লেখা আছে ‘Aadhar is proof of Identity, not of citizenship or date of birth’ । যার মানে, এবার থেকে এই New Aadhar Card-টি শুধুমাত্র ID প্রুফ হিসেবে ব্যাবহার করতে পারবেন। নাগরিকত্ব বা জন্ম প্রমান পত্র হিসেবে ব্যাবহার করতে পারবেন না। অনলাইনের সমস্ত কাজ ভেরিফিকেশন করার কাজেও New Aadhar Card-টি ব্যাবহার করতে পারবেন।
New Aadhar Card Download
১) প্রথমে, Google – এ গিয়ে সার্চ করবেন, My Aadhaar, এরপর প্রথম https://myaadhaar.uidai.gov.in/ – এই ওয়েবসাইটটি আসবে তার উপরে ক্লিক করবেন,
২) এরপরে, এখানে Login – অপশনে ক্লিক করে, আধার নম্বর এবং OTP এর সাহায্যে লগ-ইন করে নেবেন,
৩) Login হয়ে গেলে, পরবর্তী পেজে Download Aadhaar অপশনে ক্লিক করবেন,
৪) এরপরে এখানে আপনার আধারের তথ্য শো করবে, এখানে Download -অপশনে ক্লিক করলেই আপনার New Aadhar Card Download হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন, আধার কার্ড ডাউনলোড করার সময় ‘Do you want a masked Aadhaar?’ অপশনটির উপর ক্লিক করবেন না।
আধার কার্ডের PDF ডাউনলোড হয়ে গেলে, এই PDF ওপেন করার জন্য আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। আপনার পাসওয়ার্ড হল, আপনার নামের প্রথম 4টি অক্ষর (ইংরেজি বড় হাতের অক্ষরে) এবং আপনার জন্ম সাল। যেমন কারোর নাম যদি হয়- Akash Biswas , এবং তার জন্ম তারিখ 01.01.2002, তাহলে তার পাসওয়ার্ড হবে AKASH2002 ।