🔥MEESHO Paid Internship ও চাকরি | 15 দিনে জয়েনিং | Meesho Internship 2026

Meesho Internship 2026

By WB TATHYA

Published On:

Meesho Internship 2026: আপনি কি গ্র্যাজুয়েশন পাশ করে চাকরির খোঁজে রয়েছেন? বাড়িতে বসে সময় নষ্ট না করে যদি ভারতের অন্যতম বড় ই-কমার্স কোম্পানি মিশো (Meesho)-তে ক্যারিয়ার গড়ার সুযোগ পান, তবে কেমন হয়! হ্যাঁ, ঠিকই শুনেছেন।

WhatsApp Follow
Telegram Join

অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো জনপ্রিয় কোম্পানি মিশো নিয়ে এসেছে এক দুর্দান্ত পেইড ইন্টার্নশিপের সুযোগ, যা সফলভাবে শেষ করলে মিলবে পার্মানেন্ট চাকরি । চলুন, এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

একনজরে ইন্টার্নশিপের সমস্ত তথ্য: Meesho Internship 2026

বিষয়ের বিবরণবিস্তারিত তথ্য
কোম্পানির নামMeesho
Internship TypeIn Office
পদের নামIntern – Recruitment Coordinator
কাজের ধরনPaid Internship
শিক্ষাগত যোগ্যতাGraduate Or Post Graduate
অভিজ্ঞতাFresher
কাজের স্থানBangalore, Karnataka
আবেদনের মাধ্যমOnline

কী পদে ইন্টার্নশিপ করান হচ্ছে? Meesho Internship 2026

মিশো কোম্পানির পক্ষ থেকে ‘Intern – Recruitment Coordinator’ বা ‘Talent Acquisition Intern’ পদে নিয়োগ করা হচ্ছে। এটি মূলত একটি HR) বা Human Resource রোল।

আপনি এখানে একজন Trainee হিসেবে যোগ দেবেন। আপনার ট্রেনিং বা ইন্টার্নশিপ শেষ হওয়ার পর কোম্পানি আপনাকে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে নিয়োগ করে নেবে। ক্যারিয়ারের শুরুতে Meesho-র মতো কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া বিশাল বড় একটি সুবিধা।

ইন্টার্নশিপে কী কী কাজ করতে হবে?

যেহেতু এটি একটি HR রোল, তাই Meesho কোম্পানির হয়ে নতুন কর্মী নিয়োগ করাই হবে আপনার প্রধান কাজ ।

  • ট্যালেন্ট একুইজিশন টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে কোম্পানির বিভিন্ন পদের নিয়োগ প্রক্রিয়ায় সাহায্য করতে হবে ।
  • ক্যান্ডিডেটদের ইন্টারভিউ শিডিউল করা এবং সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়াটি পরিচালনা করতে হবে ।
  • ভার্চুয়াল ইন্টারভিউ ড্রাইভ এবং বিভিন্ন ইভেন্ট ম্যানেজ করতে হবে ।
  • নতুন জব পোস্ট তৈরি করা, বায়োডাটা বা রেজিউম স্ক্রিনিং করা এবং ক্যান্ডিডেটদের সঠিক ফিডব্যাক দিতে হবে ।
  • বিভিন্ন রিপোর্ট এবং ড্যাশবোর্ড তৈরি করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ডেটা এন্ট্রির কাজ করে ডেটা আপডেট করতে হবে ।
  • কীভাবে এই কাজগুলো করতে হবে, তা ইন্টার্নশিপ চলাকালীন আপনাকে আগে শিখিয়ে দেওয়া হবে ।

শিক্ষাগত যোগ্যতা: Meesho Internship 2026

এই পদে আবেদন করার জন্য খুব বেশি যোগ্যতার প্রয়োজন নেই। আপনি যদি সিম্পলি BA পাশ অর্থাৎ গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তবেই আবেদন করতে পারবেন। এখানে শূন্য থেকে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরাও অনায়াসে আবেদন করতে পারবেন। তবে যারা আগে কোনো সংস্থায় বা ইনস্টিটিউশনের অধীনে HR ডিপার্টমেন্টে কাজ করেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের স্থান: Meesho Internship 2026

  • সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এটি কোনো ওয়ার্ক ফ্রম হোম জব নয়।
  • এই ইন্টার্নশিপটি আপনাকে কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে গিয়ে অন-সাইট করতে হবে।
  • পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবেন, তাদের ব্যাঙ্গালোরে গিয়ে থাকার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।
  • ব্যাঙ্গালোরে থাকা-খাওয়ার খরচ কলকাতার তুলনায় অনেকটাই বেশি, তবে সেখানে কোম্পানির স্যালারিও বেশি হয়।
  • তাই ভেবেচিন্তে খরচ করলে ভালো সেভিংস করা সম্ভব।

কীভাবে আবেদন করবেন?

Meesho-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply for this job’ বাটনে ক্লিক করে ফর্মটি স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে ।

  • ফর্ম ফিলাপের সময় নিজের নাম, অ্যাক্টিভ ইমেইল আইডি এবং ফোন নম্বর সঠিকভাবে দিতে হবে।
  • আপনার একটি সুন্দর বায়োডাটা বা সিভি (CV) আপলোড করতে হবে।
  • লিংকডইন (LinkedIn) প্রোফাইল থাকলে তার লিংক দিতে পারেন।
  • ফ্রেশার হলে ‘Current Compensation’ বা বর্তমান স্যালারির জায়গায় ‘শূন্য’ (Zero) লিখতে হবে।
  • চ্যাট জিপিটি (ChatGPT)-এর সাহায্যে একটি কভার লেটার বানিয়ে সাবমিট করতে পারেন।

গুরুত্বপূর্ণ কিছু কথা: Meesho Internship 2026

  • ফর্ম ফিলাপ করার সময় ‘নোটিশ পিরিয়ড’ (Notice Period in days) খুব ভেবেচিন্তে দেবেন!
  • আপনি যদি সিলেক্ট হয়ে যান, তবে কতদিনের মধ্যে ব্যাঙ্গালোরে গিয়ে জয়েন করতে পারবেন, তার হিসাব করেই দিনক্ষণ উল্লেখ করবেন
  • পশ্চিমবঙ্গ থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার ট্রেনের বা ফ্লাইটের টিকিট পাওয়া এবং সেখানে থাকার ব্যবস্থা করার জন্য ন্যূনতম কত সময় লাগতে পারে, তা মাথায় রেখে ৭ দিন, ১৫ দিন বা ৩০ দিনের অপশনটি বেছে নেবেন।
  • আপনার অ্যাপ্লিকেশনটি HR ডিপার্টমেন্ট রিভিউ করবে এবং পছন্দ হলে ইমেইল বা ফোন কলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে।
  • ব্যাঙ্গালোরে কাজ করার জন্য হিন্দি ভাষার পাশাপাশি বেসিক ইংরেজি জানাও প্রয়োজন।

আবেদনের লিঙ্ক: Meesho Internship 2026

Intern – Recruitment Coordinator (Meesho)Apply Link
জব রেডি বায়োডাটা ₹49/- মাত্র টাকায়!Buy Now
WhatsApp Follow
Telegram Join
MEESHO Paid Internship 2026

WB TATHYA

WB Tathya একটি বিশ্বস্ত মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি, যেখানে Work From Home Job Updates, Online Earning Ideas, Skill Development Tips, Career Guidance ও Scam Alert সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য শেয়ার করা হয়। YouTube, Website, Facebook, Instagram ও X–এ আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি।

Leave a Comment