Amar Karmadisha Online Apply: পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর। দুয়ারে সরকার ক্যাম্পে ১০ হাজার বেকার ছেলে ও মেয়েদের বিনামূল্যে প্রশিক্ষন দিয়ে চাকরি দিচ্ছে। এই প্রকল্পের নাম হল – আমার কর্মদিশা। যার আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
এই প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন? কি কি ট্রেডে ট্রেনিং দেওয়া হবে? কিভাবে আবেদন করবেন? এখানে কি ধরনের চাকরি দেওয়া হবে? মাইনে কত থাকবে? সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে জেনে নেব।
Amar Karmadisha প্রকল্প কি?
পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের স্কিল ডেভলভমেন্ট ট্রেনিং দিয়ে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। ডিরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং – এর পক্ষ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং একটি অনলাইন পোর্টাল চালু হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা ফর্ম ফিলাপ করতে পারবে।
(Amar Karmadisha) কারিগরি শিক্ষাদপ্তর ‘আমার কর্মদিশা’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। এটির লক্ষ্য হল, যুবক-যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে চাকরির উপযোগী করে তোলা। ‘দুয়ারে সরকার’ শিবিরে দপ্তরের কর্মীরা এই অ্যাপের সাহায্যেই কর্মসংস্থানের ব্যাপারে আলোকপাত করবেন। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ইনস্ট্রাক্টররা ওই শিবিরে কাউন্সেলারের ভূমিকায় থাকবেন। এর জন্য তাঁদেরও আলাদা প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা ও ব্লকস্তরে কাউন্সেলারদের তালিকা তৈরি হয়েছে। নাম রয়েছে ২ হাজার ৮৫৫ জনের। প্রতিটি জেলার দায়িত্বে থাকছেন একজন প্রজেক্ট ম্যানেজার।
আবেদনের যোগ্যতা
১) শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন (Amar Karmadisha) করতে চাইলে, নুন্যতম ক্লাস ৫ হলেই হবে। এছাড়া, মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/স্নাতক/ITI/ডিপ্লোমা পাস প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
২) বয়স– এখানে ট্রেনিং নিতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে নুন্যতম ১৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। বয়সের উর্ধসীমার কোনো ছাড় পাবেন না।
৩) এখানে ছেলে ও মেয়ে উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন।
৪) মাইনে– এখানে চাকরি হলে Starting Salary থাকবে 9/10,000 থেকে 14/15,000 টাকা পর্যন্ত প্রতিমাসে।
এখানে কি ধরনের কোর্সে ট্রেনিং দেওয়া হবে?
বিউটিশিয়ান, ইলেকট্রিক মেকানিক, AC ও রেফ্রিজারেটর মেকানিক, BPO, রিটেইল, GDA (General Duty Attendent), ২/৪ চাকা গাড়ির মেকানিক, মোবাইল রিপেয়ারিং – এবং এরকম আরও অন্যান্য কোর্সে বিনামূল্যে প্রশিক্ষন নিতে পারবেন।
কিভাবে আবেদন করতে পারবেন?
এখানে (Amar Karmadisha) ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাকে সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে। এই ক্যাম্পের মাধ্যমেই আপনি আবেদন করতে পারবেন। এছাড়া amarkarmadisha.wb.gov.in – এই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করে রাখতে পারেন।
প্রয়োজনীয় লিঙ্ক
| 🌐Online Apply | Click Here |
| More Details | Click Here |