Uiic Assistant Recruitment 2023 – আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি এসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার ফর্ম ফিলাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
এই পদে (Uiic Assistant Recruitment 2023) আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স কত লাগবে? বেতন কত পাবেন? কতদিনের ট্রেনিং হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে? এবং আবেদন কিভাবে করবেন? সমস্ত কিছু বিস্তারিত চলুন জেনে নিই।
| নিয়োগ সংস্থা | UNITED INDIA INSURANCE COMPANY LIMITED |
| Post Name | Assistant |
| Vacancy | Total 300 |
| How To Apply? | Online |
| Job Type | Govt Job |
| Last Date | 06.01.2024 |
পদের বিবরন
পদের নাম- এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে, সেটি হল – Assistant ।
মোট শুন্যপদ– এখানে সারা ভারত জুড়ে মোট 300 শুন্যপদে কর্মী নিয়োগ চলছে।
মাইনে- আপনি যদি এই পদে চাকরি পান, তাহলে প্রতিমাসে 22405/- টাকা মাইনে পাবেন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স (Uiic Assistant Recruitment 2023)
১) শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। সাথে, স্থানীয় ভাষা (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষা) পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।
২) বয়স- আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 21 বছর থেকে সর্বচ্চ 30 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই 30.09.2023 তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। এরপরে ব্যক্তিগত তথ্য যেমন, নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার বিবরন দিয়ে ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করবেন। ফর্ম ফিলাপ হয়ে গেলে সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নেবেন।
এক্সাম সেন্টার- West Bengal – এর এই সমস্ত লোকেশনে পরীক্ষা সেন্টার পড়বে – Asansol, Bardhaman, Berhampur, Durgapur, Hooghly, Howrah, Kalyani, Kolkata/Greater Kolkata, Siliguri।
প্রার্থী বাছাই পদ্ধতি (Uiic Assistant Recruitment 2023)
এই পদে অনলাইনে এক্সাম এবং রিজিওনাল ল্যাঙ্গয়েজ টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। অনলাইন এক্সাম হবে ২০০ নম্বরের, ২০০টি প্রশ্ন থাকবে, সময় থাকবে ১২০ মিনিট।
গুরুত্বপূর্ন তারিখ
| আবেদন শুরু | 16.12.2023 |
| আবেদন শেষ | 06.01.2024 |
প্রয়োজনীয় লিঙ্ক
| 📄Official Notice |
Download |
| 🌐 Apply Link | Click Here |
| More Details | Click Here |