IOCL Apprentice Recruitment 2023 – ইন্ডিয়ান অয়েলে বিনামূল্যে প্রশিক্ষন ও চাকরি, HS পাশে

IOCL Apprentice Recruitment 2023 –   আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এপ্রেন্টিস ট্রেনিং দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের যেকোন জেলার ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবেন।

এই পদে (IOCL Apprentice Recruitment 2023) আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স কত লাগবে? বেতন কত পাবেন? কতদিনের ট্রেনিং হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে? এবং আবেদন কিভাবে করবেন? সমস্ত কিছু বিস্তারিত চলুন জেনে নিই।

Overview

নিয়োগ সংস্থা Indian Oil Corporation Limited
Post NameApprentice
VacancyTotal 1603
How To Apply?Online
Job TypePrivate Job
Last Date05–  01–  2024

পদের নাম ও শূন্যপদ (IOCL Apprentice Recruitment 2023)

পদের নাম– এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, সেগুলি হল –  Apprentice (Trade Apprentice, Technician Apprentice, Graduate Apprentice) ।

শূন্যপদ– এখানে সবমিলিয়ে সারা ভারত জুড়ে 1603 টি শুন্যপদে নিয়োগ করা হচ্ছে।

এখানে WEST BENGAL এ যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে – 

  1. Technician Apprentice Electrical
  2. Technician Apprentice Instrumentation
  3. Graduate Apprentice
  4. Trade apprentice – Data Entry Operator (Freshers)
  5. Trade apprentice – Data Entry Operator (Skill Certificate Holders)
  6. Trade apprentice – Retail Sales Associate (Freshers)
  7. Trade apprentice – Retail Sales Associate (Skill Certificate Holders)

শিক্ষাগত যোগ্যতা

  1. Trade apprentice – পদ অনুযায়ী এখানে ITI পাশ যোগ্যতা লাগবে।
  2. Technician Apprentice – এই পদের ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি পাশ হতে হবে।
  3. Graduate Apprentice – এই পদের জন্য নূন্যতম 50% নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাশ হতে হবে (SC/ST/PWD দের 45% নম্বর পেলেই হবে)।
  4. Data Entry Operator (Freshers) – এই পদের জন্য নূন্যতম 50% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, কিন্তু গ্রাজুয়েশন পাশ হলে আবেদন করতে পারবেন না। (SC/ST/PWD দের 45% নম্বর পেলেই হবে)।
  5. Data Entry Operator (Skill Certificate Holders) – এই পদের জন্য নূন্যতম 50% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, কিন্তু গ্রাজুয়েশন পাশ হলে আবেদন করতে পারবেন না। (SC/ST/PWD দের 45% নম্বর পেলেই হবে)। সাথে ১ বছরের Data Entry Operator সার্টিফিকেট লাগবে।
  6. Retail Sales Associate (Freshers) – এই পদের জন্য নূন্যতম 50% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, কিন্তু গ্রাজুয়েশন পাশ হলে আবেদন করতে পারবেন না। (SC/ST/PWD দের 45% নম্বর পেলেই হবে)।
  7. Retail Sales Associate (Skill Certificate Holders) – এই পদের জন্য নূন্যতম 50% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, কিন্তু গ্রাজুয়েশন পাশ হলে আবেদন করতে পারবেন না। (SC/ST/PWD দের 45% নম্বর পেলেই হবে)। সাথে ১ বছরেরRetail Trainee Associate সার্টিফিকেট লাগবে।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

iocl.com/ – পোর্টাল থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে পাওয়া তথ্যই আপনাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই নীচের লিঙ্ক থেকে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নিজ দায়িত্বে আবেদন করবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি (IOCL Apprentice Recruitment 2023)

এখানে MCQ বেসড অনলাইন টেস্ট হবে। এই টেস্টে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েজ কোশ্চেন থাকবে। এই পরীক্ষতে পাওয়া নম্বর এবং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১) প্রথমে, https://www.ioclmd.in/ – এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপরে, আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগইন আইডি ও পাসওয়ার্ড পাবেন।

৩) এখানে লগইন করার পরে, ব্যক্তগত তথ্য, নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার বিবরন দেবেন।

৪) এরপরে ফোটো, সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করবেন।

৫) ফর্ম ফিলাপ হয়ে গেলে, সিস্টেম জেনারেটড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 Official WebsiteApply Link
📄Official NoticeDownload

Leave a Comment