5 Best Government Scholarships: মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পর স্কলারশিপ পাবেন 50,000 টাকা অবধি, অনলাইনে এইভাবে করুন আবেদন

5 Best Government Scholarships: পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য ভালো খবর। বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা! শেষ হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকও। আগামী দুই তিন মাসের মধ্যেই প্রকাশ্যে আসবে এই দুই পরীক্ষার রেজাল্ট। তবে রেজাল্টের পর অনেকেই বুঝে উঠতে পারেন না তাদের জন্য কোন স্কলারশিপটি রয়েছে।

আজকে আমাদের প্রতিবেদনের রইল এমনই পাঁচ স্কলারশিপের হদিশ যা মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকের পর অনায়াসেই আবেদন করতে পারবেন যে কোনও পড়ুয়ারা। সেই পাঁচটি স্কলারশিপ কী কী রইল নিম্নলিখিত।

Swami Vivekananda Scholarship

এ স্কলারশিপ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে 12,000 থেকে 96,000 টাকা পর্যন্ত। এই স্কলারশিপ পেতে অবশ্যই এই রাজ্যের বাসিন্দা হতে হবে বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার মধ্যে এবং মাধ্যমিকের 60 শতাংশ নম্বর থাকতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

National Scholarship

এই স্কলারশিপটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। মাধ্যমিকের আগে বা পরে স্কলারশিপের আবেদন করা যায়। কমপক্ষে পরীক্ষায় 60 শতাংশ নম্বর থাকতে হবে।

এই স্কলারশিপ এ পড়ুয়াদের 10,000 থেকে 50,000 টাকা অবধি, আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের আবেদন করতে ক্লিক করুন এখানে

Nabanna Scholarship

এই স্কলারশিপের জন্য এই রাজ্যের বাসিন্দা হতে হবে। মাধ্যমিকে অবশ্যই 65 শতাংশ নম্বর থাকতে হবে। 10,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ এ পড়ুয়ারা পাবেন। এই স্কলারশিপে আবেদন করতে ক্লিক করতে হবে এখানে

Aikyashree Scholarship

এই স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। অন্ততপক্ষে পড়ুয়াকে 50 শতাংশ নম্বর রাখতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের স্কলারশিপ পাবেন। 16,500 টাকা অবধি স্কলারশিপের সুবিধা দেওয়া হয়। এই স্কলারশিপের আবেদন করতে ক্লিক করতে হবে এখানে

Oasis Scholarship

এটি দেয় ওয়েসিস গ্রুপ। সংখ্যালঘুদের দেওয়া হয়। স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক এবং প্রিম্যাট্রিক স্কলারশিপ উভয় ক্ষেত্রেই প্রদান করা হয়ে থাকে। আবেদন করতে ক্লিক করতে হবে www.oasis.gov.in