WB School Holiday 2024: স্কুল কলেজে নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ, আরও বাড়ল গরমের ছুটি? অবশ্যই সকলে দেখে নাও

WB School Holiday 2024: আগামী ১৭ই এপ্রিলে আবারো নতুন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। বেশ কিছু বছর ধরে নানা উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সমস্ত অফিস স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। এই বছরেও তার ব্যতিক্রম হল না।

WB School Holiday 2024

খুব শীঘ্রই শুরু হতে চলেছে গরমের ছুটি। এই গরমের ছুটির সঙ্গে সঙ্গে তার আগে আরো বেশ কয়েকদিন এক্সট্রা ছুটি কাটাতে চলেছেন সমস্ত অফিস স্কুল কলেজের মানুষেরা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ছুটির ক্যালেন্ডার প্রকাশ্যে আনা হয়েছে। যেহেতু রামনবমীর দিন ছুটি ঘোষণা করা হয়েছে তাই অনেকেই আবার এখানে গন্ধ পাচ্ছেন রাজনৈতিক আবহের।

আগামী ১৭ই এপ্রিল রামনবমী উপলক্ষে সরকারের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে। ১৭ই এপ্রিলের সঙ্গে সঙ্গে ছুটি থাকবে আরও বেশ কিছুদিন। ১৭ই এপ্রিলের আগে রয়েছে ১৫ই এপ্রিল এবং ১৪ই এপ্রিল (WB School Holiday 2024)।

১৪ই এপ্রিল চলতি বছরের পয়লা বৈশাখ পড়েছে। এই দিন রবিবার। মাঝে ১৫ এবং ১৬ তারিখ কার্য দিবস হিসেবে বিবেচনা করা হবে। তারপরে আবার ছুটি থাকছে ১৭ তারিখেও। যেহেতু পহেলা বৈশাখ ১৪ তারিখ রবিবার পড়েছে তাই পহেলা বৈশাখ উপলক্ষে অন্য কোনও ছুটি পাচ্ছেন না কেউ (WB School Holiday 2024)।

এক বিজ্ঞপ্তি জারি করে নবান্ন থেকে জানানো হয়েছে আগামী ১৭ ই এপ্রিলে রামনবমীর দিনে জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারের সমস্ত এবং সরকারি ঘোষিত সমস্ত প্রতিষ্ঠানগুলি ছুটি থাকবে। যদিও এই প্রথম রামনবমীর দিনে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সম্প্রতি এই ছুটি ঘোষণার কারণ নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে।

মে মাস থেকে পড়তে চলেছে গরমের ছুটি। মে মাসের ৬ তারিখ থেকে এবারের গরমের ছুটির ঘোষণা হয়ে গিয়েছে। অন্যান্য সময় গরমের ছুটি সাধারণত মে মাসের ৯ তারিখ থেকে দেওয়া হয়। তবে চলতি বছর তিন দিন এগিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, চলতি বছরের ভোট উপলক্ষে বেশ কিছুদিন একটানা রাজ্যের স্কুল কলেজগুলোতে ছুটি থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় যেসব দিনে ভোট পড়েছে সেই সব দিনগুলিকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।