🔥Physics Wallah কোম্পানিতে: ঘরে বসে ইনকাম | Physics Wallah Work From Home Jobs 2026

Physics Wallah Work From Home Jobs 2026

By WB TATHYA

Published On:

Physics Wallah Work From Home Jobs 2026: আজকালকার দিনে একটা ভালো চাকরির খোঁজ পাওয়া মানেই যেন লটারি জেতা! কিন্তু যদি বলি, খোদ ফিজিক্স ওয়ালা (Physics Wallah) কোম্পানিতে কাজ করার দারুণ সুযোগ চলে এসেছে, তাও আবার আমাদের বাংলায় এবং কিছু ক্ষেত্রে একেবারে নিজের বাড়িতে বসে? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন!

WhatsApp Follow
Telegram Join

স্বনামধন্য শিক্ষক আলাক পান্ডে স্যারের কোম্পানি ফিজিক্স ওয়ালায় মোট তিনটি আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে একটি হলো সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম জব, আর বাকি দুটি কলকাতার অফিসে বসে করার কাজ। চলুন, দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এক নজরে নিয়োগের বিস্তারিত তথ্য

বিষয়বিবরণ
কোম্পানির নামফিজিক্স ওয়ালা (Physics Wallah)
মোট শূন্যপদ৩টি আলাদা পোস্ট
কাজের ধরনওয়ার্ক ফ্রম হোম (রিমোট) এবং অফিস জব (ফুল টাইম)
কাজের স্থান (অফিস)গড়িয়াহাট এবং বারুইপুর, কলকাতা
বেতন (WFH জবের ক্ষেত্রে)বার্ষিক ৩.৫ থেকে ৪ লক্ষ টাকা (মাসে প্রায় ২৯,১৬৬ টাকা)
আবেদনের মাধ্যমলিঙ্কডইন (LinkedIn), ইমেল এবং গুগল ফর্ম

১. ওয়ার্ক ফ্রম হোম: স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট (Student Assistant)

আপনি যদি বাড়িতে বসেই কাজ করতে চান, তবে এটি আপনার জন্য সেরা সুযোগ

  • এটি একটি স্থায়ী ফুল টাইম রিমোট জব, যেখানে আপনাকে দিনে ৯ ঘণ্টা ডিউটি করতে হবে ।
  • এখানে আপনার মূল কাজ হবে ফিজিক্স ওয়ালার বিভিন্ন ব্যাচের স্টুডেন্টদের প্রাইমারি রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করা ।
  • স্টুডেন্টরা ব্যাচ নিয়ে সন্তুষ্ট কি না তা দেখা, সময়মতো কোর্সের ফি ও ইএমআই (EMI) কালেকশন করা এবং ব্যাচের পারফরমেন্সের দিকে নজর রাখা আপনার দায়িত্ব ।
  • স্টুডেন্টদের যেকোনো সমস্যা বা কোয়ারি মেটানোর জন্য আপনিই হবেন ‘সিঙ্গেল পয়েন্ট অফ কন্টাক্ট’ ।
  • এই পদের জন্য দুর্দান্ত কমিউনিকেশন স্কিল এবং ডেটা ট্র্যাকিংয়ের জ্ঞান থাকা প্রয়োজন ।
  • আবেদন করতে হবে লিঙ্কডইন (LinkedIn)-এর মাধ্যমে, তাই আপনার প্রোফাইল ১০০% সম্পূর্ণ করে তবেই ২ এমবির (2 MB) মধ্যে বায়োডাটা আপলোড করে আবেদন করবেন ।
Student Assistant (Remote)Apply Link

২. অফিস জব: স্টুডেন্ট সাপোর্ট টিম (Student Support Team)

যারা সরাসরি অফিসে গিয়ে কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য এই পদটি রয়েছে।

  • এই ফুল টাইম অনসাইড জবটির জন্য আপনাকে কলকাতার গড়িয়াহাট অফিসে গিয়ে কাজ করতে হবে ।
  • অফিসে যে সমস্ত স্টুডেন্টরা আসবে, তাদের সাহায্য করা এবং যেকোনো সমস্যার সমাধান করাই হবে আপনার মূল কাজ ।
  • এই পদে আবেদনের জন্য যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস হতে হবে ।
  • লিখিত এবং মৌখিক—উভয় ক্ষেত্রেই ইংরেজি এবং আমাদের স্থানীয় ভাষা বাংলায় ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে ।
  • পাশাপাশি এম.এস অফিস (MS Office) সফটওয়্যার চালানোর জ্ঞান থাকা বাধ্যতামূলক ।
Student Support Team
📍Office Locations: Gariahat – Kolkata
Apply Link

৩. সেলস ইন্টার্ন / কাউন্সেলিং ট্রেনি (Sales Intern / Counseling Trainee)

এটি একটি ইন্টার্নশিপ ভিত্তিক অনসাইড জব

  • এই কাজের জন্য আপনাকে কলকাতার বারুইপুর বিদ্যাপীঠ অফিসে যেতে হবে ।
  • ইন্টার্নশিপ চলাকালীন আপনাকে কাজ শেখানো হবে এবং প্রতি মাসে স্টাইপেন্ড বা স্যালারি দেওয়া হবে ।
  • স্টুডেন্টরা যখন ফোন করে তাদের পড়াশোনার ব্যাপারে জানাবে, তখন তাদের প্রয়োজন অনুযায়ী ফিজিক্স ওয়ালার সঠিক কোর্সটি বেছে নিতে সাহায্য করা এবং গাইড করাই হবে আপনার কাজ ।
  • নির্দিষ্ট ইমেল আইডিতে সাবজেক্ট লাইনে “কাউন্সেলিং ট্রেনি প্রেফারড লোকেশন কলকাতা” লিখে বায়োডাটা অ্যাটাচ করে পাঠিয়ে বা গুগল ফর্মের মাধ্যমে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন ।
Sales Intern
📍Office Locations: Kolkata – Baruipur Vidyapeeth
Apply Link
Apply Via Email📧 Email: kirti.dhawan@pw.live
📝 Subject Line: Counselling Trainee (Preferred Location)
Google Form LinkClick Here

জরুরি টিপস

সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন। অনেকেই একটা কমন বায়োডাটা দিয়ে সব জায়গায় আবেদন করেন, এতে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ অনেক কমে যায় । প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা স্কিল চাওয়া হয়, তাই যে পদের জন্য আবেদন করছেন সেই অনুযায়ী বায়োডাটা কাস্টমাইজ করুন

WhatsApp Follow
Telegram Join
Physics Wallah Work From Home Jobs 2026

WB TATHYA

WB Tathya একটি বিশ্বস্ত মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি, যেখানে Work From Home Job Updates, Online Earning Ideas, Skill Development Tips, Career Guidance ও Scam Alert সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য শেয়ার করা হয়। YouTube, Website, Facebook, Instagram ও X–এ আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি।

Leave a Comment