বাংলা জানলেই ফ্রিল্যান্সিং করে ইনকাম | বাড়ি বসে কাজ | Part Time Work From Home Jobs

Part Time Work From Home Jobs

By WB TATHYA

Updated On:

Part Time Work From Home Jobs:— তুমি কি বাংলা ভাষা জানো? বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলতে এবং লিখতে পারো? তাহলে তোমার জন্য রয়েছে দারুণ একটি সুখবর। তোমার সময় ও সুবিধামতো ফ্রিল্যান্সিং কাজের সুযোগ দিচ্ছে, ‘ওয়েলো ডেটা’ কোম্পানি!

WhatsApp Follow
Telegram Join

‘ওয়েলো ডেটা’ হল বিশ্বজুড়ে স্বনামধন্য এআই ডেটা কোম্পানি (AI Data Company) — যা Welocalize কোম্পানির একটি অংশ। এই AI ডেটা কোম্পানি বর্তমানে তৈরি করছে ‘বেঙ্গলি ট্যালেন্ট হাব‘ (Bengali Talent Hub)। যার মাধ্যমে কোম্পানি চাইছে বাংলা ভাষায় বিশেষজ্ঞ কিছু মানুষদের

Part Time Work From Home Jobs Overview

Company NameWelo Data – Welocalize
Work TypeWork From Home
Lang.Bengali
SalaryProject Based
Job TypeFreelancing

এখানে কী ধরনের কাজ করতে হতে পারে?

Welo Data কোম্পানিতে বিভিন্ন রকমের প্রজেক্ট চলে। এর মধ্যে একটি প্রজেক্ট হল AI-কে বাংলা সহ আরও অন্যান্য রিজিওনাল ভাষায় ট্রেনিং দেওয়া।

  • AI সিস্টেমকে ট্রেইন করানোর জন্য বিভিন্ন লেখা (Text), ছবি (Image) বা অডিও (Audio) অ্যানোটেট (Annotate) বা লেবেল করা।
  • সার্চ রেজাল্ট (Search Result), বিজ্ঞাপন (Ads) বা চ্যাটবট (Chatbot) সঠিক রেসপন্স দিচ্ছে কিনা তা মূল্যায়ন করা ও কোয়ালিটি চেক করা।
  • লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLMs) উন্নত করার জন্য বিভিন্ন প্রম্পট (Prompts) তৈরি এবং টেস্ট করা।
  • AI যে লেখা বানায়, সেখানে যেন ঠিকভাবে বাংলা ভাষা ও আমাদের সংস্কৃতি ফুটে ওঠে—তা দেখে নেওয়া।

কারা আবেদন করতে পারবেন?

যোগ্যতা যোগ্যতার বিবরণ
বাংলা ভাষায় দক্ষতাবাংলা তোমার মাতৃভাষা হতে হবে, অথবা মাতৃভাষার মতো সাবলীলভাবে পড়া-লেখা ও বোঝার ক্ষমতা থাকতে হবে।
বাসস্থানআবেদনকারীকে অবশ্যই ভারত অথবা বাংলাদেশ-এর বাসিন্দা হতে হবে।
ইংরেজিতে ভালো জ্ঞানএখানে মূলত বাংলা ভাষায় কাজ করতে হলেও, কি কাজ করতে হবে? তা বোঝার জন্য ইংরেজি ভাষা পড়তে, লিখতে ও বলতে জানা চাই।
কম্পিউটাররের বেসিক জ্ঞ্যানকম্পিউটার, ইন্টারনেট ও বিভিন্ন ডিজিটাল টুলস (যেমন অনলাইন প্ল্যাটফর্ম, ডকুমেন্ট এডিটর ইত্যাদি) ব্যবহার করতে জানতে হবে।

কাজের ধরন: Part Time Work From Home Jobs

এটা সরাসরি কোন চাকরির পদ নয়! তুমি এখানে Bengali Talent Hub-এর একজন সদস্য হিসেবে যুক্ত থাকবে। এবং যখন বাংলা ভাষায় কোন প্রজেক্ট আসবে তখন Welo Data কোম্পানির পক্ষ থেকে তোমার সাথে যোগাযোগ করা হবে এবং নির্দিষ্ট প্রজেক্ট অ্যাসাইন করে দেওয়া হবে।

প্রজেক্ট অ্যাসাইন করার আগে কাজের পারিশ্রমিক, ডেডলাইন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তোমার ইচ্ছা হলে প্রজেক্ট নেবে, নাহলে নেবেনা। এখানে বলে রাখি, কোন প্রজেক্ট কয়েকদিন চলতে পারে, আবার কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।

এই কাজের সুবিধা Part Time Work From Home Jobs

সবচেয়ে বড় সুবিধা হলো কাজের স্বাধীনতা। আপনি নিজের ইচ্ছেমতো সময়ে এবং যেকোনো জায়গা থেকে (Remote Work) কাজ করার সুযোগ পাবেন। আর বাংলা ভাষাতে কাজের সুযোগ তো রয়েছেই।

কীভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়া খুবই সহজ। Welo Data কোম্পানির ওয়েবসাইটে গিয়ে “Apply for this job” বাটনে ক্লিক করে একটি ছোট ফর্ম পূরণ করলেই আপনি তাদের ট্যালেন্ট ডেটাবেসের অংশ হয়ে যাবেন।

এই নিয়োগ প্রক্রিয়া বা কাজ নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তবে TalentRequests@welocalize.com এই ঠিকানায় ইমেইল করে সরাসরি যোগাযোগ করতে পারেন।

আবেদনের লিঙ্ক: Part Time Work From Home Jobs

Bengali Talent HubApply Link
Ads Quality Rater – Bengali (India)Click Here
WhatsApp Follow
Telegram Join
Part Time Work From Home Jobs

WB TATHYA

WB Tathya একটি বিশ্বস্ত মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি, যেখানে Work From Home Job Updates, Online Earning Ideas, Skill Development Tips, Career Guidance ও Scam Alert সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য শেয়ার করা হয়। YouTube, Website, Facebook, Instagram ও X–এ আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি।

Leave a Comment