Jubo Sathi Prokolpo Form: রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য স্বস্তির খবর! যারা অনেকদিন ধরে একটি চাকরি বা কর্মসংস্থানের খোঁজ করছিলেন, তাদের বড় সুখবর দিল রাজ্যের মুখ্যমন্ত্রী। যুবসাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। মাসে মাসে ₹১৫০০ টাকা করে ভাতা দেবার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের বেকার যুবক-যুবতীদের!
এই স্কীম (Jubo Sathi Prokolpo Form) নিয়ে ইতিমধ্যে আবেদনের তারিখ, যোগ্যতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যা মুখ্যমন্ত্রী নিজেই প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। কবে থেকে আবেদন শুরু হবে? কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করতে হবে? সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন।
আবেদনের তারিখ: Jubo Sathi Prokolpo Form
| আবেদন শুরু | ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে |
| আবেদনের শেষ তারিখ | ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ (পরে আবার শুরু করা হবে) |
| প্রকল্প চালু ও টাকা ঢুকবে | ০১লা এপ্রিল ২০২৬ তারিখ থেকে |
যুবসাথী প্রকল্প আসলে কি?
রাজ্যের বেকার ছেলে ও মেয়েদের প্রতিমাসে আর্থিকভাবে সহায়তা দেবার জন্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানারজি যুবসাথী প্রকল্প চালু করেছেন। রাজ্য বাজেট ২০২৬-শে এই স্কীমের কথা ঘোষনা করা হয়েছিল। সেই মতো এই স্কীম শুরু হতে যাচ্ছে আগামীলা পয়লা এপ্রিল থেকে। যার আবেদন শুরু হবে ১৫ই ফেব্রুয়ারী থেকে, আবেদন চলবে ২৬শে ফেব্রুয়ারি অবধি।
কত টাকা ভাতা দেওয়া হবে?
প্রতিমাসে ₹১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে, সর্বচ্চ ০৫ বছর পর্যন্ত। ২০২৬-২৭ বাজেট অনুযায়ী মোট ₹৫০০০ কোটি টাকা যুবসাথী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। আশা করা যাচ্ছে, এই প্রকল্পে প্রায় ৩০ লক্ষ যুবক-যুবতী উপকৃত হবে।
পাঁচ বছর পরে ভাতা দেওয়া বন্ধ হয়ে যাবে?
পাঁচ বছর পরে আবেদনকারীর তথ্য আবার ভেরিফাই করা হবে এবং তখনও সে যদি বেকার-ই থাকে তাহলে ভাতা পেতে থাকবে। পাঁচ বছর পর রিভিউয়ের সময় উপভোক্তা যদি বেকার না থাকে, মানে সে যদি কোন কাজ করে (চাকরি, ব্যবসা) তাহলে, এই ভাতা বন্ধ হয়ে যাবে।
আবেদনের যোগ্যতা: Jubo Sathi Prokolpo Form
- পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই বেকার থাকতে হবে। ছাত্রছাত্রী অথবা এখনও পড়াশোনা চলছে, তাহলে আবেদন করা যাবেনা।
- ২১ থেকে ৪০ বছর বয়সী ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে।
- নুন্যতম মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদনযোগ্য! এছাড়া, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন ও উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে।
- যারা কোন স্কলারশিপ (নবান্ন, স্বামী বিবেকানন্দ বৃত্তি) পাচ্ছ বা পেয়েছ তারা আবেদন করতে পারবে।
কারা আবেদন করতে পারবে না?
- যারা বেকার নয় – যাদের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে, তারা আবেদনযোগ্য নয়।
- যদি অন্য কোন সরকারি সামাজিক ভাতা (কৃষকবন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি) ইতিমধ্যে পেয়ে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন না।
- শিক্ষা সংক্রান্ত বৃত্তি বা স্কলারশিপ পেয়ে থাকলে, কোন সমস্যা নেই যুবসাথী স্কিমে আবেদন করতে পারবে।
কী কী নথি লাগতে পারে?
- সর্বচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশনের মার্কশিট বা সার্টিফিকেট)।
- বয়সের প্রমাণপত্র: জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড।
- আইডি প্রুফ: আধার কার্ড
- রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র: ভোটার কার্ড বা রেশন কার্ড।
- আবেদনকারীর নিজের নামে একটি ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে। ব্যাঙ্কের পাশবইয়ের প্রথম পাতার জেরক্স।
- একটি বৈধ মোবাইল নম্বর।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ছবি।
আবেদন পদ্ধতি: Jubo Sathi Prokolpo Form
মুখ্যমন্ত্রী চাইছেন, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে যাতে এই স্কীমের টাকা, বেকার ছেলেমেয়েদের ব্যাঙ্ক একাউন্টে ঢোকা শুরু হয়ে যায়। ০১লা এপ্রিল থেকে আবেদনকারীরা টাকা পেতে শুরু করবে। কিন্তু তার আগে আবেদন জমা নিতে হবে। সময় খুব কম থাকার কারণে, এই মুহূর্তে অফলাইনে আবেদন শুরু করা হয়েছে।
২৪৯টি বিধানসভায় প্রতীটি কেন্দ্রে দুয়ারে সরকারের মত ক্যাম্প বসবে। এই ক্যাম্পে যুব ও ক্রীড়া (Youth & Sports) কাউন্টারে গিয়ে ফর্ম (Jubo Sathi Prokolpo Form) সংগ্রহ ও জমা করতে হবে। ক্যাম্প শুরু হবে ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত।
ফর্ম নেবার পর, আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে (Jubo Sathi Prokolpo Form) পূরণ করবেন। তারপর, প্রয়োজনীয় ডকুমেন্ট গুলির জেরক্স আবেদন ফর্মের সাথে জমা করবেন, ওই যুব ও ক্রীড়া (Youth & Sports) কাউন্টারে। আবেদন পত্র জমা করার পর অবশ্যই রিসিপ্ট নেবেন।
যুবশ্রী V/S যুবসাথী প্রকল্প
স্বাভাবিকভাবে, অনেকের মনে প্রশ্ন রাজ্যে আগে থেকেই যুবশ্রী প্রকল্প বেকার ভাতা চালু আছে। যুবশ্রী/বেকার ভাতা এবং যুবসাথী প্রকল্প এই দুটি কি এক?
উত্তর হচ্ছে– না! এই দুটি আলাদা আলাদা প্রকল্প।
যুবশ্রী প্রকল্প যার আরেক নাম বেকার ভাতা! এই স্কীম রাজ্যে অনেক আগে থেকে চালু আছে এবং অনেকেই এই স্কিমে মাসে ₹১৫০০ টাকা করে পেয়ে থাকে। বেশিরভাগ ছেলেমেয়েরা আবেদন করার পরেও টাকা পায় না।
তাহলে যারা, বেকার ভাতা বা যুবশ্রী স্কিমে নিয়মিত ভাতা পাচ্ছেন, তারা নতুন যুবসাথী স্কীমে আবেদন করতে পারবে না। কিন্তু, যারা যুবশ্রী স্কিমে (বেকার ভাতা) আবেদন করার পরেও টাকা পাচ্ছেনা, তারা নতুন যুবসাথী স্কিমে আবেদন করতে পারে। মানে, একসাথে দুটি প্রকল্পে টাকা পাওয়া যাবেনা।
ক্লিক করে পড়ুন: যুবশ্রী প্রকল্প (বেকার ভাতা) আবেদন দেখে নাও! প্রতিমাসে ₹১৫০০ টাকা পাবে।

