🔥ICICI ব্যাঙ্কে ফ্রি ট্রেনিং ও চাকরি | ফ্রিতে থাকা-খাবার ব্যবস্থা | ☑️ ICICI Bank Recruitment 2026

ICICI Bank Recruitment 2026

By WB TATHYA

Published On:

ICICI Bank Recruitment 2026: বেকারত্বের এই বাজারে ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখছেন, কিন্তু পূর্ব অভিজ্ঞতা নেই বলে বারবার পিছিয়ে আসছেন? তাহলে আপনাদের জন্য এক দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছে ICICI ব্যাংক, যেখানে কাজ শেখার পাশাপাশি প্রতি মাসে টাকাও পাবেন!

WhatsApp Follow
Telegram Join

হ্যাঁ, একদম ঠিক শুনেছেন! ICICI Bank Recruitment 2026-এর অধীনে একসাথে তিনটি দুর্দান্ত পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবথেকে মজার ব্যাপার হলো, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রার্থীদের জন্য এখানে বিনামূল্যে ট্রেনিং, থাকা-খাওয়ার সুবিধা এবং শেষে চাকরির গ্যারান্টি দেওয়া হচ্ছে।

এক নজরে: ICICI Bank Recruitment 2026

বিবরণ (Details)তথ্য (Information)
ব্যাংকের নামICICI Bank
নিয়োগের নামICICI Bank Recruitment 2026
মোট প্রোগ্রাম৩টি (Apprenticeship, Aspire, SRM)
জব লোকেশনপশ্চিমবঙ্গ সহ সারা ভারত (Across India)
আবেদনের মাধ্যমসম্পূর্ণ অনলাইন (Online)
ট্রেনিং খরচসম্পূর্ণ ফ্রি (100% Free)

ICICI Bank Apprenticeship Programme

এটি একটি ১২ মাসের ফুল-টাইম অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনাকে ব্যাংকিং সেক্টরের প্র্যাক্টিক্যাল কাজ একদম হাতে-কলমে শেখানো হবে। ক্যাশিয়ার থেকে শুরু করে কাস্টমার সার্ভিস বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট—ব্যাংকিং অপারেশনের সবকিছুই এই এক বছরের মধ্যে বিনামূল্যে শিখতে পারবেন।

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন (বিএ, বিএসসি, বিকম) পাস করলেই এই পদের জন্য সরাসরি আবেদন করা যাবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে হবে এবং ছেলে-মেয়ে উভয়ই ফ্রেশার হিসেবে এখানে আবেদন করতে পারবেন।

সবচেয়ে বড় সুবিধা হলো, এই ১২ মাসের ট্রেনিং চলাকালীন আপনি প্রতি মাসে ১২,৩০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। ট্রেনিং সফলভাবে শেষ হলে ব্যাংকের তরফ থেকে একটি ভ্যালিড সার্টিফিকেট এবং ভালো জব প্লেসমেন্টের সুযোগও মিলবে।

ICICI Bank Aspire Program

ইঞ্জিনিয়ার এবং তরুণ গ্র্যাজুয়েটদের জন্য এটি একটি এন্ট্রি-লেভেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যেখানে দু’মাসের রেসিডেনশিয়াল ক্লাসরুম ট্রেনিং দেওয়া হয়। এই দু’মাস সম্পূর্ণ বিনামূল্যে আইসিআইসিআই ব্যাংকের নিজস্ব হোস্টেলে থাকা এবং খাওয়ার সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

এই ট্রেনিং চলাকালীন হাতখরচ হিসেবে প্রার্থীদের প্রতি মাসে ১৮,০০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান করবে ব্যাংক কর্তৃপক্ষ। সফলভাবে ট্রেনিং শেষ হলেই ‘রিলেশনশিপ ম্যানেজার (সেলস)’ পদে সরাসরি প্লেসমেন্ট পেয়ে যাবেন দেশের বিভিন্ন ব্রাঞ্চে।

চাকরিতে যোগ দেওয়ার পর আপনার বার্ষিক বেতন (CTC) শুরু হবে ৪.৫০ লক্ষ থেকে ৫.০০ লক্ষ টাকার মধ্যে, যা পোস্টিং লোকেশনের ওপর নির্ভর করবে। আবেদন করতে চাইলে আপনার বয়স ২৫ বছরের নিচে হতে হবে এবং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশনে ন্যূনতম ৬০% নম্বর থাকা বাধ্যতামূলক।

Sales & Relationship Manager (SRM) Program

যাঁরা খুব দ্রুত ব্যাংকে ক্যারিয়ার শুরু করতে চান, তাঁদের জন্য এটি মাত্র ১৫ দিনের একটি শর্ট-টার্ম ফিজিক্যাল ট্রেনিং প্রোগ্রাম। NIIT, ITM, বা TVS-এর মতো স্বনামধন্য একাডেমিক পার্টনারদের ক্যাম্পাসে এই ট্রেনিং দেওয়া হবে এবং থাকা-খাওয়ার পুরো খরচ ব্যাংক বহন করবে।

গ্র্যাজুয়েশন পাস ফ্রেশাররা অথবা যাঁদের সর্বোচ্চ এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাই কেবল এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন। তবে এক্ষেত্রে ইঞ্জিনিয়ার বা এমবিএ পাস করা প্রার্থীরা যোগ্য নন এবং আবেদনকারীর বয়স ২৫ বছরের কম হতে হবে।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং রেগুলার ফুল-টাইম গ্র্যাজুয়েশনে অন্ততপক্ষে ৫০% নম্বর থাকলে তবেই এই পদে অ্যাপ্লাই করা যাবে। ১৫ দিনের ট্রেনিং শেষে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে নিয়োগ হবে, যেখানে বার্ষিক শুরুর স্যালারি ২.১৪ লক্ষ থেকে ২.৬০ লক্ষ টাকা পর্যন্ত হবে।

নিয়োগ পদ্ধতি: ICICI Bank Recruitment 2026

এই তিনটি প্রোগ্রামের যেকোনো একটিতে সুযোগ পেতে গেলে প্রথমে আপনাকে অনলাইনে একটি অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। এই অনলাইন পরীক্ষায় মূলত ভার্বাল, কোয়ান্টিটেটিভ, লজিক্যাল রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে।

পরীক্ষায় পাস করলে শর্টলিস্টেড প্রার্থীদের ফেস-টু-ফেস বা ভার্চুয়াল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ পর্ব সফলভাবে পার করলেই আপনি এই দুর্দান্ত ICICI Bank Recruitment 2026-এর ট্রেনিংয়ে যোগদানের সুযোগ পেয়ে যাবেন।

আবেদনের লিঙ্ক: ICICI Bank Recruitment 2026

ICICI Bank Apprenticeship ProgrammeApply Now
ICICI Bank Aspire ProgramApply Now
Sales & Relationship Manager (SRM) ProgramApply Now

Read More: Wipro কলকাতায় Walk In Interview চলছে | ☑️(12th পাশে) নতুন নিয়োগ শুরু |

WhatsApp Follow
Telegram Join

WB TATHYA

WB Tathya একটি বিশ্বস্ত মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি, যেখানে Work From Home Job Updates, Online Earning Ideas, Skill Development Tips, Career Guidance ও Scam Alert সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য শেয়ার করা হয়। YouTube, Website, Facebook, Instagram ও X–এ আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি।

Leave a Comment